শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান কিমের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান কিমের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
যে কোনো ধরনের যুদ্ধের জন্য আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। একটি সামরিক অ্যাকাডেমি পরিদর্শনে গিয়ে এই আহ্বান জানান তিনি। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বার্তাসংস্থা রয়টার্স। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন জানাতে উত্তর কোরিয়া রাশিয়ায় হাজার হাজার সেনা পাঠানোর পর কিমের কাং কন মিলিটারি অ্যাকাডেমিতে এটাই প্রথম ভ্রমণ। এই সপ্তাহে কিম আরেকটি অভিজাত ক্যাডার প্রশিক্ষণ প্রতিষ্ঠান কিম ইল সুং ইউনিভার্সিটি অব পলিটিক্স পরিদর্শন করেন। সেখানে তিনি সামরিক আনুগত্য ও ত্যাগের ওপর জোর দেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কিমের আগের সামরিক ইউনিট ও প্রশিক্ষণ স্থান পরিদর্শন

রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতির অংশ হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক একাডেমির সর্বশেষ পরিদর্শনের সময় কিম দুর্বল ব্যবস্থাপনা ও শিক্ষাগত সুযোগ-সুবিধার সমালোচনা করে বলেছেন-এটি একটি শক্তিশালী সেনাবাহিনী গঠনে ক্ষমতাসীন দলের আধুনিকতা ও উন্নত চরিত্রের সাধনা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এ সময় কিম জং উন সুযোগ-সুবিধাগুলো সংস্কার ও শিক্ষাকে গতিবেগ করে অনুশীলনে গুরুত্ব দিতে বলেছেন। যাতে শিক্ষার্থীরা আধুনিক যুদ্ধের প্রকৃত অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারে এবং উন্নত অস্ত্র ও প্রযুক্তিগত সরঞ্জামগুলোতে দক্ষতা অর্জন করতে পারে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে যুদ্ধের সঙ্গে যথাযথভাবে খাপ খাইয়ে নেওয়া প্রয়োজন বলেও জানিয়েছেন কিম। এর আগে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পারমাণবিক শক্তি

উন্নয়নের ওপর জোর দিয়ে বলেছেন, সামরিক প্রস্তুতি বাড়াতে হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে কোনো সীমাবদ্ধতা রাখা যাবে না। তিনি আরও বলেছেন, যুদ্ধ প্রতিরোধের জন্য পারমাণবিক শক্তি বাড়ানো প্রয়োজন। সে সঙ্গে দেশের আত্মরক্ষার ক্ষমতা সীমাহীনভাবে উন্নত করার ওপরও জোর দেন তিনি। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের ক্রমবর্ধমান সহযোগিতাকে কিম উত্তর কোরিয়ার জন্য একটি বড় হুমকি হিসাবে উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!