লেভিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলিয়া – ইউ এস বাংলা নিউজ




লেভিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ |
বিশ্বখ্যাত ডেনিম ব্র্যান্ড লেভিস তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে বলিউড তারকা আলিয়া ভাটকে। নারীদের ফ্যাশনে ওভারসাইজড সিলুয়েট, রিল্যাক্সড ফিট ও ওয়াইড-লেগড ডেনিম মূল ধারায় জায়গা করে নেওয়ার এই সময়ে ব্র্যান্ডটির এ উদ্যোগকে গুরুত্ব দিচ্ছেন ফ্যাশন বিশেষজ্ঞরা। এ নিয়ে আলিয়া বলেন, ‘আমার কাছে একটি জিন্স কখনোই শুধু জিন্স নয়; এটি এমন কিছু, যা নিজের মতো করে বাঁচা যায়। ডেনিম আসলে নিজেকে উদযাপনের এক মাধ্যম, যা প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের যুক্ত করে।’ আলিয়া বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং শিভ রাওয়াইল পরিচালিত অ্যাকশন ড্রামা ‘আলফা’ ছবির জন্য। এ ছাড়া তিনি প্রযোজনা প্রতিষ্ঠান ইটারনাল সানশাইন প্রোডাকশন্স, শিশুতোষ পোশাক

ব্র্যান্ড ইড-এ-মাম্মা এবং আন্তর্জাতিক রেড কার্পেটে নিয়মিত উপস্থিতির মাধ্যমে ফ্যাশন জগতে নিজের প্রভাব বিস্তার করেছেন। এদিকে, আলিয়াকে নিয়ে লেভি স্ট্রস অ্যান্ড কোর দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ব্যবস্থাপনা পরিচালক হিরেন গোর বলেন, ‘আলিয়া ভাট শুধু চলচ্চিত্র নয়, ফ্যাশন ও সংস্কৃতি নিয়েও আলোচনার ধারা তৈরি করেন। তার উপস্থিতি লেভিসকে নারীদের ডেনিমে আরও শক্তিশালী করবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান