লেবু আর লবঙ্গের জাদুতে মুক্তি মিলবে মাছির উপদ্রব থেকে – ইউ এস বাংলা নিউজ




লেবু আর লবঙ্গের জাদুতে মুক্তি মিলবে মাছির উপদ্রব থেকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৫ |
আপনি খেতে বসলেই জেঁকে বসে মাছি। আর খাবার ঘরের পাশাপাশি রান্নাঘরেও থাকে তাদের অবাধ বিচরণ। চারদিকে শুধু মাছি আর মাছি। টেবিলে খাবার ঢেকে রাখা ছাড়া কোনো উপায় নেই। এক মিনিট খালি রাখলেই বসে পড়ে মাছি। এসব অস্বাস্থ্যকর মাছির কারণে নানা ধরনের রোগজীবাণু শরীরে প্রবেশ করে আপনাকে অসুস্থ করে তুলছে। এটি বড় দুশ্চিন্তার কারণ। কীভাবে তাড়াবেন মাছি। সে জন্য মাছি তাড়ানোর একটি কার্যকর টোটকা সম্পর্কে জেনে নেওয়া উচিত। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ঘরে থাকা মাছি তাড়াবেন— প্রথমে এটা লেবুর অর্ধেক কেটে ফেলুন। এরপর ওপরে কয়েকটি লবঙ্গ গেঁথে দিন। একটি প্লেটের ওপর কাটা লেবুর অংশ রাখুন। এরপর প্লেটটি খাবার টেবিলের মাঝে রেখে পাশেই

জ্বালিয়ে দিন একটি মোমবাতি। দেখুন মাছি নিমিষেই হাওয়া হয়ে যাবে। এ ছাড়া নিমপাতা পানিতে ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা হলে ছেঁকে ঘর মোছার পানির সঙ্গে মিশিয়ে দিন। এই পানি দিয়ে নিয়মিত ঘর ও খাবার টেবিল পরিষ্কার করুন। তবে দেখবেন মাছি আর থাকবে না। এটি ছাড়াও নিমের কয়েকটি ডাল কেটে রান্নাঘরের জানালায় ঝুলিয়ে দিন। এতেও মাছির আনাগোনা কমে যাবে। আবার জানালায় নেট লাগিয়েও মাছি দূর করা সম্ভব। যদি জানালায় ভালো করে নেট লাগান, তবে কখনোই ঘরে মাছি প্রবেশ করতে পারবে না। আর ঘর ও রান্নাঘর সবসময় পরিষ্কার রাখুন। মাছির আনাগোনা এমনিতেই কমে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত গরমকালে শীতের কম্বল বিতরণ স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা? মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ ১০০০ ফলোয়ার থাকলেই ইনস্টাগ্রাম থেকে আসবে আয়, জানুন উপায় ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা