লেবাননে হামলার জেরে পদক্ষেপ নিল রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪

লেবাননে হামলার জেরে পদক্ষেপ নিল রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ |
রাশিয়া লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাশিয়া এ খবর জানায়। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, একটি বিশেষ ফ্লাইট রাশিয়ান কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিয়ে বৈরুত ছেড়েছে। দেশটির জরুরি মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভ বলেছেন, আজ লেবানন থেকে প্রায় ৬০ জন রাশিয়ায় পৌঁছাবে। তার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়াসহ অন্যান্য দেশ প্রায় এই ধরনের পরিস্থিতিতে সংঘাতপূর্ণ অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নেয়। এর আগে বেশিরভাগ পশ্চিমা দেশ বৈরুত থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া

জাখারোভা বলেন, ইসরায়েলি সরকারের ক্রমাগত অপরাধ এবং তেহরানে ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে। মারিয়া আরও জানান, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। কারণ এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থ। হোয়াইট হাউসের বিবৃতি সংকট সমাধানে সম্পূর্ণ অসহায়ত্ব প্রদর্শন করেছে। গত ২৩ সেপ্টেম্বর ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে। ২৭ সেপ্টেম্বর এক হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। এর প্রতিবাদে মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ