ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা
সড়কে ২৪ ঘণ্টায় ২৪ প্রাণহানি
বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত ২০
ঈদে সড়কে প্রাণ হারালেন ২৫ জন
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় শনাক্ত
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, আহত ৮
লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত
নাটোরের লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই ইউনিয়নে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাতটার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার একই ইউনিয়ন দুড়দুড়িয়ার ছোটবাদকয়া গ্রামের জোহাকুল মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), সেকেন আলীর ছেলে মনিরুল ইসলাম (২৭) এবং মো. বাবলু (৩৫)।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নবীনগর এলাকায় লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশে একটি ইজিবাইক যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্য আরেকজনের
মৃত্যু হয়। অটোচালকসহ আহত অন্য চারজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- উপজেলার বড়বাদকয়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে ইজিবাইক চালক মো. রাব্বি (২২), আজিত মন্ডলের ছেলে মিঠুন সাহা (৩৫), রামকৃষ্ণপুর গ্রামের খালেকের ছেলে মো. মজনু (৪০), বালিপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. রাজিব (২৫)। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়। লালপুর থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।