লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ |
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ছয়টি পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে, নির্বাচনে অংশগ্রহণ না করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থীরা সর্বোচ্চ আটটি পদে বিজয়ী হয়েছেন। তবে নির্বাচনে জামায়াত সমর্থিত কোনো প্রার্থী জয়ী হতে পারেননি। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে গভীর রাতে প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র আইনজীবী এ কে এম হুমায়ুন কবির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। পনেরোটি পদের এই নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের পাশাপাশি একটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. মনিরুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে মো. রফিক উল্যা নির্বাচিত হয়েছেন। তারা

দুজনেই বিএনপি প্যানেলের। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল মজিদ চৌধুরী (বিএনপি) ও আবুল খায়ের (আওয়ামী লীগ)। সহ-সাধারণ সম্পাদক পদে ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি) ও চাঁদমনি মোহন (আওয়ামী লীগ), পাঠাগার সম্পাদক পদে মোশারফ হোসাইন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক পদে জামাল উদ্দিন (আওয়ামী লীগ) এবং অডিট সম্পাদক পদে রাকিবুল হাসান অপু (আওয়ামী লীগ) জয়ী হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—আজহার উদ্দিন রকি (আওয়ামী লীগ), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ (আওয়ামী লীগ), মো. ইউসুফ মানিক (আওয়ামী লীগ), আবদুল্লাহ আল নোমান (আওয়ামী লীগ) এবং জাফর আহমেদ (বিএনপি)। বর্জনের ঘোষণায়ও আওয়ামী লীগের বাজিমাত এর আগে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটির পক্ষ থেকে এক নোটিশের মাধ্যমে

জানানো হয়েছিল যে, তাদের আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবারের নির্বাচনে তারা কোনো পদে অংশগ্রহণ করবেন না। তা সত্ত্বেও সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং অধিকাংশ পদে জয় তুলে নেন। এ বিষয়ে সংগঠনের দায়িত্বশীল নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সমর্থিত সাবেক এক সভাপতি জানান, মূলত রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি। নির্বাচন না করার বিষয়ে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সিদ্ধান্ত থাকলেও, শেষ পর্যন্ত অন্য পদগুলোতে অংশ নিয়ে তাদের প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল