রোজা রেখে হিন্দু নারীকে রক্ত দিলেন পশ্চিমবঙ্গের যুবক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫

রোজা রেখে হিন্দু নারীকে রক্ত দিলেন পশ্চিমবঙ্গের যুবক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ |
এখন আরবি মাস অনুসারে রমজান। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখেন। রোজা রেখে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মুসলিম যুবক এক হিন্দু নারীকে রক্ত দিয়েছেন। রোববার হঠাৎ ওই নারীর রক্তের দরকার হয়। ইমার্জেন্সি ব্লাড সার্ভিস অর্গানাইজেশন নাসিম নামে ওই মুসলিম যুবকের সঙ্গে যোগাযোগ করে। খবর টাইমস অব ইন্ডিয়ার। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সি মুসলিম যুবক নাসিম মালিতা। রোজা রেখেছেন তিনি। সেই অবস্থাতেই তিনি এক হিন্দু নারীকে রক্ত দিলেন। ওই নারী কিডনির সমস্যায় ভুগছেন। তিনি ২০১৭-১৮ সাল থেকে অসুস্থ। মাঝেমাধ্য়েই তার রক্তের প্রয়োজন হয়। ওইদিনও তার রক্তের প্রয়োজন ছিল। সেই সময় এগিয়ে এলেন নাসিম। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই নারী নদিয়ার মাজদিয়া

এলাকার বাসিন্দা। কিডনি সংক্রান্ত সমস্যা ছিল তার। সেকারণে তাকে রক্ত দিতে হত। রোববার আচমকাই তার রক্তের প্রয়োজন হয়। সেই সময় ইমার্জেন্সি ব্লাড সার্ভিস অর্গানাইজেশন নাসিমের সঙ্গে যোগাযোগ করে। তিনি আসলে মুর্শিদাবাদের পলাশীর বাসিন্দা। কিন্তু পড়াশোনার জন্য় তিনি কল্যাণীতে থাকেন। রোববার বিকালে তাকে অনুরোধ করা হয়েছিল। এরপর আর দ্বিতীয়বার ভাবেননি তিনি। তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দেন তিনি রাজি আছেন। নাসিম এরপরই রক্ত দিতে যান। তিনি ওই নারীর পরিচয়, তার ধর্ম কী এনিয়ে একেবারেই কোনো প্রশ্ন তোলেননি। ওই নারীর ছেলে সঞ্জু মাঝেমধ্য়েই রক্ত দেন। তিনি নাসিমকে চেনেন। সঞ্জুও ওই সংগঠনকে রক্ত দেন। তিনিও রক্তদান করার সময় কখনওই গ্রহীতার ধর্ম সম্পর্কে জানতে চান না। নাসিমের

প্রতি কৃতজ্ঞ সঞ্জু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি