ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন
আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড়
ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল
‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল
সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি
রূপালী ব্যাংকে ১২ গ্রাহক-কর্মকর্তা জিম্মি, ‘সেফ এক্সিট’ চায় ডাকাত দল
রাজধানীর কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে গ্রাহক-কর্মকর্তাসহ ১২ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছে ডাকাত দল। জিম্মিদের মুক্তির বিনিময়ে নিজেদের ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান দাবি করেছে তারা।
এদিকে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ভবনটি ঘিরে রেখেছেন পুলিশ ও র্যাবের সদস্যরা। সেখানে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনা সদস্য।
রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকেছে ডাকাত দল, অভিযানে যৌথবাহিনী
ব্যাংকটির প্রধান কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভেতরে থাকা ডাকাতদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। দুজন অস্ত্রধারী ১২ জনকে জিম্মি করে রেখেছেন। সেখানে কয়েকজন গ্রাহকও রয়েছেন। এখন দুই ডাকাত সেফ এক্সিট চাইছেন।
তিনি বলেন, ব্যাংকে আটকে পড়া কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি। কোনো ক্ষয়ক্ষতি হয়নি,
টাকা লোপাটও হয়নি। তবে বাইরে সাধারণ জনতা, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে ডাকাতরা ভয়ে আছে। সেফ এক্সিট চাইছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, বিভিন্ন বাহিনীর মধ্যে আলোচনা চলছে। অবিলম্বে অভিযান পরিচালনা করা হবে।
টাকা লোপাটও হয়নি। তবে বাইরে সাধারণ জনতা, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে ডাকাতরা ভয়ে আছে। সেফ এক্সিট চাইছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, বিভিন্ন বাহিনীর মধ্যে আলোচনা চলছে। অবিলম্বে অভিযান পরিচালনা করা হবে।



