‘রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫

‘রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫ |
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ কেবলমাত্র রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। ক্রেমলিনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অস্ত্র সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশের পর এই মন্তব্য করেন তিনি। রোববার (১২ অক্টোবর) জেলেনস্কি বলেন, ওয়াশিংটনের দেয়া অস্ত্র ব্যবহার হবে ‘সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে’। ওই দিনই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে কথা বলেন এবং আলোচনাকে ‘খুবই ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করেন। ট্রাম্প পরে সাংবাদিকদের জানান, তিনি কিয়েভকে টমাহক ক্ষেপণাস্ত্র দেয়ার বিষয়টি বিবেচনা করছেন। তবে ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা জানতে চান। টমাহকের সর্বোচ্চ পাল্লা প্রায় ২,৫০০ কিলোমিটার, যা ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানার সুযোগ দিতে পারে। এই সম্ভাবনায় ক্রেমলিন চরম উদ্বেগ

প্রকাশ করেছে। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘পরিস্থিতি এখন নাটকীয় পর্যায়ে পৌঁছেছে, কারণ উত্তেজনা চারদিকে বাড়ছে। ক্ষেপণাস্ত্রের কিছু সংস্করণ পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে—এ বিষয়টিও রাশিয়া উপেক্ষা করতে পারে না।’ রাশিয়ার চলমান হামলায় উদ্বেগ প্রকাশ করে জেলেনস্কি জানিয়েছেন, গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনে ৩,১০০টিরও বেশি ড্রোন, ৯২টি ক্ষেপণাস্ত্র এবং ১,৩৬০টি গ্লাইড বোমা নিক্ষেপ করেছে। এসব হামলায় জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস