রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
পাকিস্তানের কাছে হারের পর বিশ্বকাপের মূল পর্বে খেলা অনিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। যদিও ক্ষীণ সম্ভাবনা ছিল। যদি থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট ওভারের মধ্যে জিততে না পারে, তাহলে ভাগ্য চমকাবে বাংলাদেশের। শেষ পর্যন্ত সে সমীকরণে চড়েই দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলেন বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় থাইল্যান্ডকে শুধু হারালেই চলত না ক্যারিবিয়ানদের, সে কাজটি সারতে হতো নির্দিষ্ট ওভারের মধ্যে। এক্ষেত্রে থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য ১০ ওভারের মধ্যে ছুঁতে হতো উইন্ডিজের মেয়েদের। কিন্তু সে লক্ষ্যে পৌঁছাতে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ বল বেশি খরচ করেছে। আর তাতেই অল্পের জন্য বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে

ক্যারিবিয়ানদের, আর কপাল খুলেছে বাংলাদেশের। আজ (শনিবার) পাকিস্তানের কাছে বাছাইপর্বের শেষ ম্যাচে হারের পর ৫ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রান রেট দাঁড়ায় +০.৬৩৯। অন্যদিকে, থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ৪ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ছিল -০.২৮৩। থাইল্যান্ডের দেওয়া লক্ষ্য ২৩৫ বল হাতে রেখে ছুঁয়ে ফেলায় তাদের পয়েন্ট বাংলাদেশের সমান ৬ হলেও নেট রান রেটে তারা পিছিয়েই থাকে (+০.৬২৬)। বিশ্বকাপের টিকিট পেতে কম চেষ্টা চালায়নি ওয়েস্ট ইন্ডিজ। থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য ছুঁতে শুরু থেকেই মারমুখী ছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। দলটি অধিনায়ক এবং ওপেনার হেইলি ম্যাথুস মাত্র ২৯ বলে খেলেন ৭০ রানের অতিমানবীয় এক ইনিংস। তার

এই ইনিংসে ছিল ১১ চার ও দুটি ছক্কার মার। ১৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৪৮ রান করেন আরেক ব্যাটার চিনেল হেনরি। তাদের আপ্রাণ চেষ্টায় বিশ্বকাপের টিকিট নিয়ে রুদ্ধশ্বাস রোমাঞ্চ তৈরি হয়। তবে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট ওভারের মধ্যে জয় ছিনিয়ে নিতে না পারলে আনন্দে ভাসে বাংলাদেশ দল। এর আগে বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপের মূল পর্বের পথে ছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে টানা দুই হারে সে পথ বন্ধুর হয়ে যায়। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সমীকরণ মেলাতে না পারায় বিশ্বকাপের টিকিট পেলেন জ্যোতি-ফাহিমারা। এবারের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বৈশ্বিক শ্রেষ্ঠত্বের মুকুট

পড়তে মাঠে নামবে বিশ্বকাপের মূল পড়বে খেলার সুযোগ পাওয়া আট দল। এই আট দল হচ্ছে- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, পাকিস্তান ও বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে