রাষ্ট্র সংস্কারে প্রস্তাব দেবে বিএনপি, জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কমিটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪

রাষ্ট্র সংস্কারে প্রস্তাব দেবে বিএনপি, জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কমিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ |
অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করবে বিএনপি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। এই সরকারের রাষ্ট্র সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশের বৃহৎ এই রাজনৈতিক দল। নির্বাচন কমিশন, সংসদ ও সংবিধান, পুলিশ ও জনপ্রশাসন, সরকারি কর্ম কমিশন ও দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরে পরিবর্তন আনতে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব দেবে দলটি। এ লক্ষ্যে একাধিক কমিটি করা হয়েছে। এসব কমিটিতে জ্যেষ্ঠ নেতা ও সাবেক আমলাদের যুক্ত করা হয়েছে। সম্প্রতি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সূত্র জানায়, স্থায়ী কমিটির সভায় রাষ্ট্র সংস্কারে সরকারের উদ্যোগের বিষয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। যেহেতু

রূপরেখা চূড়ান্ত করার আগে সরকার সব স্টেকহোল্ডারের মতামত নেবে, সেখানে বিএনপি দলগতভাবে সংস্কার প্রস্তাব দেবে সরকারকে। এজন্য একাধিক কমিটিও গঠন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-রাষ্ট্র সংস্কার, সরকারি কর্ম কমিশন, পুলিশ ও জনপ্রশাসন, নির্বাচন, স্বাস্থ্য ও শিক্ষা সেক্টরে সংস্কার আনতে কমিশন গঠন করা হয়েছে। এসব কমিটিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিজন কান্তি সরকার, এম এ বারীসহ সংশ্লিষ্ট সেক্টরের আরও বেশ কয়েজনকে যুক্ত করা হয়েছে। জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন

আহমেদ বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার স্টেকহোল্ডারদের মতামত নেবে। সেখানে বিএনপিও তার মতামত দেবে। সে প্রস্তুতি আমরা নিচ্ছি। জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনকেন্দ্রিক সংস্কারের মাধ্যমে সরকার দেশে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে-এটাই আমাদের প্রত্যাশা। এদিকে রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় অধিকতর ও সম্প্রচারের লক্ষ্যে কাজ করছে বিএনপি। এজন্য কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় অধিকতর ও সম্প্রচারের জন্য গঠিত কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ। সে কমিটির সিদ্ধান্ত অনুমোদন করে দ্রুত তা বাস্তবায়নে স্থায়ী কমিটি সম্মত হয়েছে। এদিকে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের স্থায়ী

কমিটির সভায় বাণিজ্য সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ ও মনিটরিং করতে জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি শিল্পে বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে। দলীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব পাওয়া এ কমিটির নেতারা তৈরি পোশাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক করে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে দলীয়ভাবে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান হামের প্রকোপে কাঁপছে কক্সবাজার: তিন শিশুর মৃত্যুতে শোকের ছায়া, বিপন্ন শৈশব মশায় অতিষ্ঠ রাজধানীর মানুষ অটিজম, স্নায়ুবৈচিত্র্যতা আন্দোলন এবং অন্তর্ভুক্তির হিসেব-নিকেশ আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার লাখপতিদের সঞ্চয় বাড়ছে কমছে কোটিপতিদের গণভোটসহ অন্তর্বর্তী সরকারের জারি করা ১১ অধ্যাদেশ বাতিলের সুপারিশ বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণ-রুপার দামে বড় পতন ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত দেশে আড়াই লাখ টন জ্বালানি তেল মজুত রয়েছে: জ্বালানি বিভাগ এলপি গ্যাসের দামে বড় লাফ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন সাবেক সচিব বিজন কান্তি সরকার