রাশিয়ায় ৬শ’ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, সুনামি সতর্কতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫

রাশিয়ায় ৬শ’ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, সুনামি সতর্কতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ |
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে অবস্থিত একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি প্রায় ছয় শতাব্দী পর ফের জেগে উঠেছে। ‘ক্রাশেনিনিকোভ’ নামের এই আগ্নেয়গিরি সর্বশেষ লাভা উদ্‌গিরণ করেছিল ১৪৬৩ সালে। রাশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা নিশ্চিত করেছে, এটি ৬০০ বছর পর প্রথমবার অগ্ন্যুৎপাত করেছে। এই অগ্ন্যুৎপাতের সঙ্গে সম্প্রতি ওই অঞ্চলে হওয়া একটি শক্তিশালী ভূমিকম্পের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ রোববার (৩ আগস্ট) রুশ সংবাদমাধ্যম আরআইএ এবং বার্তাসংস্থা রয়টার্স দেশটির বিজ্ঞানীদের বরাতে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার ভূতত্ত্ব ও আগ্নেয়গিরি ইনস্টিটিউটের টেলিগ্রাম বার্তায় বলা হয়, দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ জেগে ওঠা এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে একটি “ঐতিহাসিক ঘটনা” হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভূবিজ্ঞানী ওলগা গিরিনা জানান, কামচাটকার অগ্ন্যুৎপাত প্রতিক্রিয়া

দলে গবেষণারত বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ক্রাশেনিনিকোভ আগ্নেয়গিরি সর্বশেষ লাভা উদ্‌গিরণ করেছিল ১৪৬৩ সালে। তার আগের অগ্ন্যুৎপাতের সময়কালও শতাব্দী পেরিয়ে গেছে, যার নির্ভরযোগ্য রেকর্ড পাওয়া যায় না। নতুন এই অগ্ন্যুৎপাত শুরু হয়েছে গত সপ্তাহে ওই অঞ্চলে হওয়া একটি ৭ মাত্রার ভূমিকম্পের পর। রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানায়, অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির মুখ দিয়ে প্রায় ৬ হাজার মিটার (৩.৭ মাইল) উচ্চতায় ছাইয়ের মেঘ উড়তে দেখা গেছে, যা পূর্বদিকে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে। আশপাশের এলাকায় জনবসতি না থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। তবে ছাইয়ের কারণে আকাশপথে বিমান চলাচলে সমস্যা সৃষ্টি হতে পারে। এরই মধ্যে ঐ অঞ্চলের আকাশপথে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে,

যা উচ্চ ঝুঁকি নির্দেশ করে। এদিকে, কামচাটকার কাছাকাছি কুরিল দ্বীপপুঞ্জে গত বুধবার ৭ মাত্রার ভূমিকম্পের পর আজ রোববার আরও তিনটি অঞ্চলে সুনামির আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তারা জানায়, বড় ধরনের ঢেউ না উঠলেও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) ভূমিকম্পটির মাত্রা ৭ বলে নিশ্চিত করেছে। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে বর্তমানে বড় কোনো সুনামির সম্ভাবনা নেই। তবুও স্থানীয় কর্তৃপক্ষ সব ধরনের পূর্বসতর্কতা নিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ৬০০ বছর পর একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরির এমনভাবে জেগে ওঠা শুধু একটি ব্যতিক্রমী ঘটনা নয়, বরং এটি

অঞ্চলটির ভূপ্রাকৃতিক গতিবিধিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, এটি অন্য নিষ্ক্রিয় আগ্নেয়গিরিগুলোতেও সম্ভাব্য সক্রিয়তার পূর্বাভাস হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩ সাবওয়ে স্টেশন থেকে ১জনের মরদেহ উদ্ধার, হামলার শঙ্কা ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্যর পদত্যাগ চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা