রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী : মুফতি আমির হামজার ভিডিও ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৪

রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী : মুফতি আমির হামজার ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৪ |
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ক্যারিয়ারে সম্ভবত সোনালী সময় অতিবাহিত করছেন রাশমিকা। সাম্প্রতিক সময়ে একের পর এক সিনেমায় অভিনয় করে বেশ চর্চিত হচ্ছেন তিনি। রাশমিকা ইতোমধ্যেই ভারতের গন্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মনে স্থান করে নিয়েছেন, হয়েছেন সমাদৃত। এই সুন্দরীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষ। তবে এবার যেন ছাপিয়ে গেল সকল উদাহরণকে। মহান আল্লাহের সৃষ্টির উদাহরণ দিতে গিয়ে ওয়াজ মাহফিলে বিশ্বসুন্দরীর খেতাব পেয়ে গেলেন রাশমিকা। সম্প্রতি এমনটাই ঘটে বিশিষ্ট আলেম এবং ইসলামী বক্তা আমির হামজার একটি ওয়াজ মাহফিলে। মহান রবের সৃষ্টির সৌন্দর্য বর্ণনা এবং তুলনামূলক আলোচনা করতে গিয়ে তিনি রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দিলেন। অবশ্য এক্ষেত্রে

তিনি বিভিন্ন গণমাধ্যমকে রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন। তবে আমির হামজার এমন আলোচনা মূহুর্তেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়। এমনকি ভিডিওটি হয়েছে রীতিমতো ভাইরাল। সাম্প্রতিক সময়ের ওই ভিডিওটিতে দেখা যায় আমির হামজা বলছেন, 'এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে; আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। ১৫৭ টা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন ১ নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কী সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া (আ:)। প্রসঙ্গত, ক্যারিয়ারে ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার৷ এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও ততটা সফলতা

পাননি। তবে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার অসাধারণ সফলতার পর রাশমিকা জনপ্রিয়তা যেন আকাশ ছুঁয়েছে। অল্প সময়ের ব্যবধানে এই অভিনেত্রী তেলেগু ইন্ডাস্ট্রি জয় করে ইতোমধ্যে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল