রামেবিতে নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: ভিসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪

রামেবিতে নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: ভিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ |
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ প্রক্রিয়ায় শেষ করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য (ভিসি) ডা. জাওয়াদুল হক। দায়িত্ব গ্রহণের পর রোববার রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দুপুরে বিভাগীয় কন্টিনিউইং এডুকেশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভায় উপাচার্য জানিয়েছেন, নতুন এ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ও ভবন নির্মাণ, পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু এবং গবেষণা কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রধান উদ্দেশ্য ছিল তিনটি। যার মধ্যে অন্যতম রাজশাহী জেলা ও আশপাশের প্রায় ২ কোটি মানুষকে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ১ হাজার ২০০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ,

চিকিৎসক নার্স ও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক জনবল তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি, ১০টি ফ্যাকাল্টি চালু করা এবং চিকিৎসা সেবার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা। বিগত দিনে নানান অনিয়ম, দুর্নীতি ও সমালোচনার ফলে প্রতিষ্ঠার ৮ বছরেও পরিকল্পনার কোনো কিছুই বাস্তবে আলোর মুখ দেখেনি। উপাচার্য বলেন, আমি সবে দায়িত্ব গ্রহণ করেছি। আশা-আকাঙ্ক্ষার জায়গাগুলো নিয়ে কাজ করব এবং দ্রুতই রামেবির ভৌত অবকাঠামো নির্মাণ করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির সামগ্রিক উন্নয়ন বাস্তবায়িত করব। সভায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান