রাজধানীতে বর্ণিল রথযাত্রায় ভক্তের ঢল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুন, ২০২৫

রাজধানীতে বর্ণিল রথযাত্রায় ভক্তের ঢল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ |
রাজধানীতে বর্ণিল শোভাযাত্রা, হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি, মঙ্গল কামনা, অগ্নিহোত্র যজ্ঞ ইত্যাদি ধর্মীয় আচারাদির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার ঢাকার স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে (ইসকন) ধর্মীয় আচার সেরে বিকালে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির হয়ে শাপলা চত্বর আসে। তারপর প্রেস ক্লাব, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। তিনটি ফোল্ডিং রথে স্বামীবাগ মন্দির থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিয়ে যাওয়া হয় জগন্নাথ দেব, বলদেব ও শুভদ্রা দেবীকে। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী ভক্তদের ঢল নামে ঢাকার রাস্তায়। শোভাযাত্রার নিরাপত্তা দিতে রাস্তায় ঢাকা

পুলিশ সদস্যদের পাশাপাশি ডিবি পুলিশ ও সোয়াট সদস্যদের তৎপর দেখা যায়। আর ঢাকেশ্বরী মন্দিরে সেনাবাহিনী ও র‍্যাব সদস্যদেরও নিরাপত্তা দিতে দেখা যায়। এ উৎসবের নবম দিন ৫ জুলাই জগন্নাথ দেবের রথ ঢাকেশ্বরী মন্দির থেকে একই পথ ধরে ইসকনের স্বামীবাগ আশ্রমে ফিরে যাবে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এ শোভাযাত্রা উল্টো রথযাত্রা হিসেবে পরিচিত। রথযাত্রা ও উল্টো রথযাত্রার মাঝের সময়টায় প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের সময়সূচি প্রকাশ করেছে ইসকন, স্বামীবাগ আশ্রম কর্তৃপক্ষ। অনুষ্ঠান মালায় রয়েছে মহাপ্রসাদ বিতরণ, জগন্নাথ লীলামৃত, চৈতন্যচরিতামৃত পাঠ, কীর্তন মেলা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়নসহ

নানা আয়োজন। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘প্রতি বছর রথযাত্রা আয়োজনের পূর্ব প্রস্তুতি আমরা অনেক আগেই শুরু করি। এবছরও আমাদের বিভিন্ন সংগঠনের ভক্তবৃন্দরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রথযাত্রাকে সুন্দরভাবে সম্পন্ন করেছেন। আর আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বামীবাগ মন্দির থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত যত ধরনের নিরাপত্তা বেষ্টনী প্রয়োজন তারা তা পালনের চেষ্টা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা