রসায়নে যৌথভাবে নোবেল পেলেন তিনজন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫

রসায়নে যৌথভাবে নোবেল পেলেন তিনজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ |
রসায়নবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। যৌথভাবে পুরস্কার পেয়েছেন কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু কিতাগাওয়া এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াঘি। ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উন্নয়নের জন্য তাদের নোবেল পুরস্কার দেয়া হয়েছে। আজ বুধবার (৮ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে) রসায়নে নোবেল জয়ীর নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। ঘোষণায় বলা হয়েছে, বিজয়ীরা এমন বিশাল আণবিক কাঠামো তৈরি করেছেন যার মধ্য দিয়ে গ্যাস এবং অন্যান্য রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে। এই মেটাল-অর্গানিক তথা ধাতু-জৈব কাঠামো মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ করতে, কার্বন ডাই অক্সাইড ধারণ করতে, বিষাক্ত গ্যাস সঞ্চয় করতে

বা রাসায়নিক বিক্রিয়া ঘটাতে ব্যবহার করা যেতে পারে। এর আগে গত সোমবার (৬ অক্টোবর) চলতি ২০২৫ সালের প্রথম নোবেল ঘোষণা করা হয়। জানানো হয় চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীর নাম। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য এ বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্রের মেরি ই. ফ্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। পেয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের তিন মার্কিন বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট ও জন এম মার্টিনিস। বৈদ্যুতিক বর্তনীর মধ্যে স্থূল কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য নোবেল দেয়া হয়েছে তাদের। আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৫টায় সাহিত্যে এবং ১০ অক্টোবর বিকাল

৩টায় শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর ১৩ অক্টোবর বিকাল ৩টা ৪৫ মিনিটে ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য