ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা
মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল
ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা
অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি
মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল
ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর
রমেশ চন্দ্র সেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: শেখ হাসিনা
কারাগারে বিনা চিকিৎসায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সভাপতি শেখ হাসিনা। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শেখ হাসিনা এই অভিযোগ করেন। বিবৃতিতে তিনি বর্তমান সরকারকে ‘অবৈধ দখলদার’ ও ‘ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করেন।
বিবৃতিতে শেখ হাসিনা বলেন, রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা। তিনি তৃণমূল থেকে রাজনীতি করে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেছিলেন। তাঁকে ভিত্তিহীন ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করে বিনা বিচারে কারাগারে বন্দী রাখা হয়। কারাগারে তিনি অসুস্থ হলেও ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা না করে পরিকল্পিতভাবে
তাঁকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি অভিযোগ করেন, শুধু রমেশ চন্দ্র সেন নন, একইভাবে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। তিনি বলেন, ‘অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত দিয়ে বা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করে চলেছে। পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের নাগরিক অধিকার কেড়ে নিয়েছে।’ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, এই সরকার দেশের নাগরিকদের রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত করছে এবং বিরতিহীনভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। শিশু থেকে বৃদ্ধ—কেউই এই নির্বিচার হত্যাকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না। রমেশ চন্দ্র সেনের হত্যা এই ধারাবাহিকতারই অংশ বলে তিনি মন্তব্য করেন। বিবৃতিতে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ‘রাষ্ট্রীয়
সন্ত্রাসের’ বিরুদ্ধে বিশ্ববিবেকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, অবৈধ দখলদার সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাস ও চরম মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যে প্রতিবেদন প্রকাশ করেছে। আধুনিক সভ্যতায় রাষ্ট্র পরিচালনায় এ ধরনের ‘দানবীয় দুঃশাসন’ চলতে পারে না। আওয়ামী লীগ দেশের জনগণের কল্যাণে রাজনীতি করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিগত দিনগুলোতে তাঁরা (বর্তমান সরকার) রাষ্ট্রের শরীরে যেসব ক্ষত সৃষ্টি করেছে, তা সহজে নিরাময়যোগ্য নয়। তবে রাষ্ট্র ও সমাজের অভ্যন্তরে সৃষ্ট ক্ষত দূর করে তা প্রতিটি মানুষের জন্য নিরাপদ করে তোলাই হবে বাংলাদেশ আওয়ামী লীগের আগামীর অঙ্গীকার।’