রমজানে ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ ইসরাইলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

রমজানে ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ ইসরাইলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
আসন্ন রমজান মাসে আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করবে ইসরাইল। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আল-আকসা প্রাঙ্গণে ‘নিরাপত্তা বিধিনিষেধ’ আরোপের ঘোষণা দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। খবর এএফপির। ইসরাইলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার এক বিবৃতিতে বলেন, ‘প্রতি বছরের মতো জননিরাপত্তার জন্য প্রচলিত বিধিনিষেধ বহাল থাকবে।’ রমজান উপলক্ষে প্রতি বছর লাখ লাখ ফিলিস্তিনি আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে আসেন। এটি ইসরাইলের দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত। গত বছর গাজা যুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত থাকায় ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসায় প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল। বিশেষ করে, পশ্চিম তীর থেকে আগত ফিলিস্তিনিদের ওপর। তবে এ বছর গাজায় যুদ্ধবিরতি চললেও আল আকসায় প্রবেশের ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা

জানালো ইসরাইল। বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও গত বছরের মতোই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন মুখপাত্র ডেভিড মেনসার। তিনি বলেন, ‘আমরা এমন কিছু সহ্য করব না, যা অন্যদের ওপর সহিংসতা ও হামলার উসকানি দেয়, যেমনটি কোনো দেশই করবে না।’ ইসরাইলি সরকার বলছে, তারা আল-আকসার স্থিতিশীল অবস্থা বজায় রাখবে। কিন্তু ফিলিস্তিনিরা আশঙ্কা করছে, ইসরাইল সেখানে নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ