রক্ষণশীল তারকা রাজনীতিবিদ কার্কের মৃত্যু রক্ষণশীলদের হাতেই? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫

রক্ষণশীল তারকা রাজনীতিবিদ কার্কের মৃত্যু রক্ষণশীলদের হাতেই?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ |
রক্ষণশীল চিন্তাবিদ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলির খোসায় ফ্যাসিজমের উল্লেখসহ মিম খোদাই করা হয়েছিল বলে কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন। এটি এমন একটি ঘটনা যেখানে হামলাকারী অস্ত্র ও গুলিতে বার্তা রেখে গেছে। ২২ বছর বয়সী সন্দেহভাজন টাইলার রবিনসনকে গ্রেপ্তার করা হয়েছে, যার পরিবারের একজন সদস্য তার পরিচয় প্রকাশ করেন। চার্লি কার্ক ছিলেন টার্নিং পয়েন্ট ইউএসএ-এর প্রতিষ্ঠাতা এবং যুবসমাজের মধ্যে রক্ষণশীল আন্দোলনের অন্যতম নেতা হিসেবে উঠে এসেছিলেন। গত বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বক্তৃতাদানকালে গলায় গুলিবিদ্ধ হন এবং পরে মারা যান। ভিডিও ফুটেজে দেখা যায়, মঞ্চে উপবিষ্ট কার্কের কথা বলার মাঝেই গুলির শব্দ হয় এবং দর্শকরা চিৎকার করে

উঠে দৌড়ে পালাতে শুরু করেন। ইউটাহ গভর্নর স্পেন্সার কক্স শুক্রবার সংবাদ সম্মেলনে জানান, অপরাধস্থলের কাছে পাওয়া একটি বোল্ট-অ্যাকশন রাইফেলের গুলির খোসায় খোদাই করা ছিল “হেই ফ্যাসিস্ট, ক্যাচ!” এবং “ওহ বেলা চাও, বেলা চাও”– যা ইতালির ফ্যাসিবাদবিরোধী গানের অংশ। অন্যান্য খোসায় ছিল “ইফ ইউ রিড দিস, ইউ আর গে এলএমএও” এবং “নোটিসেস বালজ: ওও হোয়াটস দিস?”- যা ইন্টারনেট মিম কালচার, ফারি রোল-প্লে এবং ভিডিও গেম ‘হেলডাইভার্স ২’-এর ইঙ্গিতবাহী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই গেমটি ফ্যাসিবাদবিরোধী ব্যাঙ্গাত্মক ইঙ্গিত দেয়। কক্স বলেন, হত্যার মোটিভ স্পষ্ট নয়। এগুলো অনলাইন ডিসকোর্সের প্রভাবিত বলে মনে হচ্ছে। সন্দেহভাজন হিসেবে আটক রবিনসনের এক পরিবারের সদস্য জানান, বিদ্বেষ ছড়ানোর জন্য তিনি কার্ককে

ঘৃণা করতেন। ছবি দেখে রবিনসনকে তার বাবা এবং অন্যরা সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেন। আটকের পর তিনি স্বীকারোক্তিও দেন। তাকে ইউটাহ কাউন্টি জেলে রাখা হয়েছে এবং মঙ্গলবার আদালতে শুনানি হবে। এটি সাম্প্রতিককালে এমন আরেকটি ঘটনা, যেখানে হামলাকারী অস্ত্রেই তার বার্তা রেখে গেছে। গত আগস্টে মিনিয়াপলিসের একটি ক্যাথলিক স্কুলে গোলাগুলির ঘটনায় ভিডিওতে রাজনৈতিক মেসেজ এবং মিমের মিশ্রণ রেখেছিলেন। চার্লি কার্কের মৃত্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “এটি একটি রাজনৈতিক হত্যা।” তিনি কার্কের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বলে জানিয়েছেন। কার্ক রক্ষণশীল যুবসমাজের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন, তার বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সমর্থন এবং লিবারেলদের সমালোচনা যুবসমাজকে আকর্ষণ করে। কিন্তু এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে আটক রবিনসনের বুলেটের বার্তা ফ্যাসিবাদবিরোধী

ইঙ্গিত দেয়। যা রক্ষণশীলদের দৃষ্টিতে লিবারেল বা বামপন্থী আন্দোলন সম্পৃক্ত। প্রশ্ন উঠছে, কী কারণে কার্ককে তার নিজস্ব সমর্থক গোষ্ঠীর হাতে রক্তাক্ত হতে হলো? রবিনসন ভোটার ছিলেন কিন্তু কোনো নির্বাচনে ভোট দেননি এবং তার মোটিভ এখনও অস্পষ্ট। এ ঘটনা আমেরিকার রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায় খুলে দিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?