ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি।
শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা
বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র
বিএনপি-জামায়াতের সম্মতিতে যুক্তরাষ্ট্রের সাথে করা ইউনূস সরকারের চুক্তিতে দেশের ক্ষতি বছরে ১৩২৭ কোটি টাকা
অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি
‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার
২০২১ সালে ঐতিহাসিক ৭ মার্চ পালনকারী বিএনপির কাছে এখন ‘মব’ ও ‘নিষিদ্ধ’
যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু
ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে আটকের পর সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতা মারা গেছেন।
নিহত সাইদুল ইসলাম নগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে। তিনি মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর গোলপুকুর পাড়ে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে সাইদুল ইসলামসহ ৭ জনকে আটক করা হয়। আটকের পর রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী তাদের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
সূত্র জানায়, তার বিরুদ্ধে সম্প্রতি যৌথবাহিনীর কাছে একাধিক অভিযোগ দায়ের হলে সোমবার রাতে অভিযান চালায়
যৌথবাহিনীর একটি দল। পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানে আটকের পর এক যুবক মারা গেছেন। মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ বলা যাবে।
যৌথবাহিনীর একটি দল। পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানে আটকের পর এক যুবক মারা গেছেন। মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ বলা যাবে।



