যেসব কারণে ম্যানসিটির কাছে হারতে পারে রিয়াল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫

যেসব কারণে ম্যানসিটির কাছে হারতে পারে রিয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ |
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার প্লে অফে আজ রাত ২টায় মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। ম্যাচটি ম্যানসিটির মাঠ ইতিহাদে হবে। দুই লেগের প্লে অফে যারা হারবে গ্রুপ পর্বেই বিদায় লেখা হবে তাদের। কাগজে-কলমে পেপ গার্দিওলার অধীনে সবচেয়ে বাজে বছর কাটাচ্ছে ম্যানসিটি। রদ্রির চোটে নাজেহাল দলটি। প্রিমিয়ার লিগ শিরোপার লড়াই থেকে একপ্রকার ছিটকে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে এসেছে খুব কষ্টে গ্রুপের শেষ ম্যাচে জিতে। রিয়াল মাদ্রিদের মৌসুম যাচ্ছে ভালো-খারাপের মিশেলে। লিগ টেবিলে শীর্ষে আছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এসি মিলান ও লিভারপুলের বিপক্ষে হেরে সেরা আট নিশ্চিত করে সরাসরি শেষ ষোলোয় যেতে পারেনি গত আসরের চ্যাম্পিয়নরা। বার্সার

কাছে বিধ্বস্ত হয়েছে সুপার কাপের ফাইনালে। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে তাই চাপে থাকবে দু’দলই। রিয়াল মাদ্রিদ শক্তির বিচারে কিছুটা এগিয়ে থাকলেও প্রথম লেগে ম্যানসিটির মাঠে হারের স্বাদ পেতে পারে। তার অন্যতম কারণ দলটির ডিফেন্ডারদের ইনজুরি। এদের মিলিতাও মৌসুমের শুরুতে ইনজুরিতে পড়েছেন। অ্যান্তোনিও রুডিগার রিয়ালের রক্ষণভাগের ত্রাতা ছিলেন। তিনিও ইনজুরিতে। লম্বা সময় পর মাঠে ফিরেই আলাবা আবার ছিটকে গেছেন। ম্যানসিটির বিপক্ষে রিয়ালের একমাত্র বিশেষজ্ঞ সেন্ট্রাল ডিফেন্ডার রাউল অ্যাসেনসিও। যার বয়স মাত্র ২১ বছর। রিয়ালের জার্সিতে খেলার অভিজ্ঞতা মাত্র ৪ মাসের। চুঁয়ামেনিকে দিয়ে রিয়াল কোচ আনচেলত্তি সেন্ট্রাল ডিফেন্সের দায়িত্ব পালন করালেও ফ্রান্স মিডফিল্ডার এখন পর্যন্ত ব্যর্থই। রিয়ালের ফুলব্যাকরাও আছেন ইনজুরিতে।

সব মিলিয়ে ‘রক্ষণহীন’ দল নিয়ে ম্যানসিটির মাঠে খেলা সহজ হবে না ব্লাঙ্কোসদের। অন্য একটি কারণ ভিনিসিয়াস জুনিয়রের ফর্ম। ভিনি গত ১০ ম্যাচের ৮টিতে গোল পাননি। গত নভেম্বরের পর লিগে গোল নেই তার নামের পাশে। এমবাপ্পে ফর্মে ফিরতেই যেন হারিয়ে গেছেন ব্রাজিলিয়ান তারকা। দু’বার করে ইনজুরি পড়েই হয়তো ছন্দ হারিয়েছেন তিনি। রিয়াল চলতি মৌসুমে এখন পর্যন্ত বড় ম্যাচে ফ্লপ করেছে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ও এসি মিলানের বিপক্ষে হার এবং লা লিগায় বার্সার বিপক্ষে প্রথম লেগে ৪-১ গোলের হার ও সুপার লিগে ৪-০ গোলের হার সেটাই প্রমাণ করে। ম্যানসিটির বিপক্ষেও ‘বড় ম্যাচ ভীতি’ পেয়ে বসলে পার পাবে না ব্লাঙ্কোসরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু