যেভাবে ১২ বছরের আয়মানকে গুলি করে মারল ইসরাইলি সেনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৫

যেভাবে ১২ বছরের আয়মানকে গুলি করে মারল ইসরাইলি সেনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ |
আয়মান নাসের আল-হাইমুনি নামে ১২ বছর বয়সি এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। গত ২১ ফেব্রুয়ারি পশ্চিম তীরের হেবরন শহরে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয় শিশুটি। এ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল’ জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১৬ জন ফিলিস্তিনি শিশু ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছে। যদিও তারা কোনোভাবেই সেনাদের জন্য হুমকি ছিল না। ঘটনার বিস্তারিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আয়মান তার দাদার বাসা থেকে ফেরার সময় গুলিবিদ্ধ হন। শিশুটি হেবরনের জাবাল জাওহার এলাকায় তার আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় হেবরনের একটি প্রধান সড়কে ইসরাইলি বাহিনীর গুলি ছোড়ার শব্দ শোনা

যায়। এ সময় আয়মান ও তার দুই কাজিন একটি বাড়ির গেটের ভেতরে প্রবেশ করে নিরাপদ আশ্রয় নেওয়ার চেষ্টা করে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, এ সময় একটি গুলি গেটের ভেতরে ঢুকে তাকে আঘাত করে এবং এতে তার মৃত্যু হয়। ওই গুলিবর্ষণের কয়েক সেকেন্ডের মধ্যেই ইসরাইলি সেনারা ঘটনাস্থলে পৌঁছে যায়। ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর থেকে ইসরাইল পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদার করেছে। ২০২৪ সালে সেখানে ৯৩ জন ফিলিস্তিনি শিশু ইসরাইলি সেনাদের হাতে নিহত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, গাজার মতো পশ্চিম তীরেও ‘নিয়ম শিথিল করে’ সেনাদের হামলার মাত্রা আরও বাড়বে। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনালের প্রতিনিধি আয়েদ আবু একতাইশ বলেন, ‘ইসরাইলি সেনাদের

বিচার না হওয়ার কারণেই তারা নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে’। আন্তর্জাতিক প্রতিক্রিয়া এছাড়াও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। এই হত্যাকাণ্ড ও সহিংসতার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। সূত্র: এএফপি, আল-জাজিরা ও দ্য গার্ডিয়ান

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ