যেকোনো হুমকির জবাব দিতে প্রস্তুত, ইরানের হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৫

যেকোনো হুমকির জবাব দিতে প্রস্তুত, ইরানের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ |
ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত এবং কোনো হুমকি বিনা জবাবে পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। রোববার হরমুজগান প্রদেশে সেনাবাহিনীর যুদ্ধ-সামর্থ্য ও প্রস্তুতি পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধিদল নিয়ে সম্প্রতি দুর্ঘটনার শিকার বন্দর আব্বাস সফরকালে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি। এদিন পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান সাগর এলাকা ঘিরে তার এ সফরের উদ্দেশ্য ছিল ইরানের কৌশলগত নৌবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সামগ্রিক প্রস্তুতি ও আঞ্চলিক সামরিক উপস্থিতির মূল্যায়ন। বাকেরি এ সময় বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী

যেকোনো পরিস্থিতিতে পূর্ণ প্রস্তুত রয়েছে। আমাদের জলসীমা ও জাতীয় সম্পদ রক্ষায় আমরা কোনো হুমকিকে বিনা জবাবে ছেড়ে দেব না’। ইরানের সেনাবাহিনীর প্রথম নৌ অঞ্চল ‘ইমামত’-এর কমান্ডারদের উদ্দেশে তিনি বলেন, এই অঞ্চল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানকার প্রস্তুতি দেশের সার্বভৌমত্ব রক্ষায় মুখ্য ভূমিকা রাখে। উল্লেখ্য, সম্প্রতি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনটেইনার বন্দর বন্দর আব্বাসে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে। এছাড়া আহত হন ১,২০০ জনেরও বেশি। বিস্ফোরণের ৪৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান ইরানি কর্মকর্তারা। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা