যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৫

যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ইসরায়েল চায় সংঘাত দ্রুত শেষ হোক, তবে সেই সিদ্ধান্ত এখন ইরানের ওপর নির্ভর করছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২ জানিয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করার পরিকল্পনা করছে তেলআবিব। ইসরায়েল মনে করছে, তারা খুব শিগগিরই তাদের কৌশলগত সামরিক লক্ষ্য অর্জন করতে

পারবে। আরব দেশগুলোর কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নাল-কে বলেন, ইসরায়েল এই অভিযান শেষ করতে প্রস্তুত, তবে ইরান এখনই যুদ্ধ থামাতে রাজি নয়, যতক্ষণ না তারা যুক্তরাষ্ট্রের হামলার জবাব সম্পূর্ণ দিতে পারছে। একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েল-কে বলেন, ‘যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে, তাহলে আমরা এখনই বোমাবর্ষণ বন্ধ করতে পারি। এটি পুরোপুরি ইরানের সিদ্ধান্ত।’ তিনি আরও বলেন, ‘যদি একটি চুক্তি হয়, তাহলে আমরা এই অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকব।’ চ্যানেল-১২ জানায়, অভিযান বন্ধের দুটি পথ খোলা আছে—একতরফাভাবে ইসরায়েল ঘোষণা করতে পারে যে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান হামলা বন্ধ করেছে। অথবা, উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে

পারে। তবে ইসরায়েল দ্বিতীয় পথটিকে তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য মনে করছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা জানিয়েছে, সোমবার তেহরানের সরকার-নিয়ন্ত্রিত কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল একটি বার্তা দিয়েছে—যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করে, তাহলে পরবর্তীতে হামলার মাত্রা আরও বাড়ানো হবে। নিরাপত্তা সূত্রের বরাতে ওয়াল্লা বলেছে, যুদ্ধ থামানোর পথে প্রধান বাধা হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনিই এখনো প্রতিরোধের নীতিতে অনড় রয়েছেন। ইসরায়েলি কর্মকর্তাদের আশা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানকে পুনরায় আলোচনায় ফিরতে বাধ্য করবে এবং শেষ পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচি বন্ধে সম্মত হবে। তবে, যদি ইরান নতুন করে পরমাণু কর্মসূচি চালুর চেষ্টা করে, তাহলে ইসরায়েল আবারও সামরিক আঘাত হানবে বলে সতর্ক করেছে

তেলআবিব। রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েল দীর্ঘমেয়াদি যুদ্ধে যেতে চায় না। তবে প্রয়োজনীয় লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান বন্ধের প্রশ্নই আসে না। সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা