যুদ্ধ বন্ধে অস্ত্রবিরতি নয়, প্রয়োজন ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৫

যুদ্ধ বন্ধে অস্ত্রবিরতি নয়, প্রয়োজন ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৫ |
যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার প্রক্রিয়া শুরু হয়েছে। যুদ্ধ বন্ধের জন্য অস্ত্রবিরতির প্রয়োজন নেই। এই মুহূর্তে দরকার ত্রিপক্ষীয় বৈঠক। অঞ্চলটিতে দীর্ঘ মেয়াদে শান্তির জন্য রাশিয়া ও ইউক্রেন উভয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে। হোয়াইট হাউসে দুই নেতার সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। এর আগে স্থানীয় সময় বেলা ১১টায় হোয়াইট হাউসে যান জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ইউরোপের কয়েকটি দেশের শীর্ষ নেতারাও হোয়াইট হাউসে গেছেন। কয়েক ঘণ্টা পর জেলেনস্কিসহ তাদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। খবর বিবিসির। ট্রাম্প বলেন, ইউক্রেন চাইলে যুদ্ধ শেষ করতে পারে। তবে একটি ত্রিপক্ষীয় বৈঠক যুদ্ধ শেষ করার জন্য গুরুত্বপূর্ণ। যদি সবকিছু ঠিক মতো হয়, তাহলে ত্রিপক্ষীয়

বৈঠক আয়োজন করা হবে। শান্তি চুক্তির জন্য ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়ার দরকার নেই উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ওয়াশিংটন। তাদেরকে খুব ভালো সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি জানান, ত্রিপক্ষীয় বৈঠকে আগ্রহী তার দেশ। কূটনৈতিকভাবে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনীয়দের সমর্থন আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত