ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প
ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল
যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান
ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা
লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!
যুদ্ধের সময় সংহতি: বাংলাদেশকে ধন্যবাদ জানাল ইরান
ইরান-ইসরাইল মধ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি সংহতি প্রকাশ করায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় ইরান দূতাবাস।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইসরায়েলের ইহুদিবাদী শাসন ব্যবস্থা এবং তার মিত্রদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের তীব্র নিন্দার জন্য ইরান কৃতজ্ঞ।
বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণের অমূল্য সমর্থন ও সংহতির জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এতে আরও বলা হয়, বাংলাদেশী নাগরিক, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের স্বতঃস্ফূর্ত সমর্থন, সহানুভূতির প্রকাশ এবং দৃঢ় অবস্থান ন্যায়বিচার, স্বাধীনতা এবং মানবিক বিবেকের প্রতি জাতির অটল অঙ্গীকারকে তুলে ধরেছে।
যুক্তরাষ্ট্রের ভিসা: ‘পাবলিক’ থাকতে হবে সামাজিক অ্যাকাউন্ট
ইরানি জনগণের প্রতি বাংলাদেশের এই সংহতি
আঞ্চলিক সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় জাতীয় সদিচ্ছার প্রতিফলন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের এ ধরনের সমর্থন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি শক্ত বার্তা বহন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলা হয়, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ কেবল একটি বৈধ অধিকার নয়, বরং এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্বও। আমরা আবারও জোর দিয়ে বলছি, সহিংসতা, আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতি মোকাবিলায় জাতিগুলোর পারস্পরিক সংহতি সর্বাধিক গুরুত্বপূর্ণ।