যুদ্ধের শেষ দিনে ইসরায়েলি সেনা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৫

যুদ্ধের শেষ দিনে ইসরায়েলি সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ |
ইসরায়েল-ইরান সংঘাতে প্রথমবারের মতো জানা গেল ইসরায়েলি সেনা নিহতের খবর। দখলদার দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিয়ারশেবা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের মধ্যে কর্তব্যরত অবস্থায় থাকা একজন সৈনিকও রয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ওই সেনা সদস্যা নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। দুইদেশের যুদ্ধবিরতির আগ দিয়ে হামলাটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ হামলা চালায় তেহরান। যদিও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের সামরিক বাহিনী। ১৮ বছর বয়সী নিহত আইডিএফ সদস্যের নাম কর্পোরেশনাল এইটান জ্যাকস। বিয়ারশেবার অভিজাত মাল্টিডোমেন ইউনিটের একজন প্রশিক্ষণার্থী ছিলেন তিনি।

ইরানের হামলায় নিহত চারজনের মধ্যে জ্যাকস তার পরিবারের দুই সদস্যের সঙ্গে তার বাড়িতে নিহত হন। চতুর্থ ব্যক্তি পাশের অ্যাপার্টমেন্টে নিহত হন। ১৩ জুন থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১২ দিনের সংঘাতে এ নিয়ে মোট ২৮ জন নিহত হওয়ার খবর জানালো তেল আবিব। নিহতদের মধ্যে জ্যাকস ছাড়া বাকি সবাই বেসামরিক নাগরিক। সূত্র: টাইমস অব ইসরায়েল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার