যুদ্ধবিরতি, ইরান থেকে ফিরতে আগ্রহ কমছে বাংলাদেশিদের – ইউ এস বাংলা নিউজ




যুদ্ধবিরতি, ইরান থেকে ফিরতে আগ্রহ কমছে বাংলাদেশিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৫ |
টানা ১২ দিন পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় শেষ পর্যন্ত হামলা বন্ধের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের এই দুই দেশ। যুদ্ধাবস্থায় যেসব বাংলাদেশি দেশে ফেরত আসতে চেয়েছিলেন, তারা এখন মত পাল্টেছেন। আগ্রহীদের অনেকে এখন আর ফেরত আসতে চাইছেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ফেরত আসতে আড়াইশ জন নিবন্ধন করেছিলেন। পাকিস্তান হয়ে ফেরত আনতে প্রায় ৯০ জনের তালিকা ইসলাবাদকে দেওয়া হয়। এর মধ্যে গতকাল বুধবার পর্যন্ত প্রথমে ৪০ জন ফেরত আসতে রাজি হন। শেষ মুহূর্তে সেই সংখ্যা ৩০ জনে নেমে আসে। পরিস্থিতি বুঝে বাকিরা থেকে যেতে চাইছেন। বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে। আর ফেরত আসতে

আগ্রহীদের জন্য সুযোগ খোলা রাখছে। তিনি আরও বলেন, বাংলাদেশি প্রথম দলকে তেহরান থেকে সড়ক পথে পাকিস্তান নেওয়া হবে। এরপর তাদের ফ্লাইটে করাচি থেকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রথম ধাপে প্রায় ৯০ জনকে পাকিস্তান স্থল সীমান্ত দিয়ে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়। ইরান থেকে পাকিস্তান সীমান্তে প্রবেশ সহজ করতে এদের তথ্য ইসলামাবাদের কাছে দিয়েছে ঢাকা। এরই মধ্যে ৩০ জনের একটি দল তেহরান থেকে পাকিস্তানের বেলুচিস্তানের তাফতান সীমান্তের দিকে রওনা দিয়েছে। দু’এক দিনের মধ্যে দলটি পাকিস্তান পৌঁছবে। এ দলটি বাংলাদেশে ফেরত আসছে। ইরানে বর্তমানে প্রায় ২ হাজার বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে তেহরানে রয়েছেন প্রায় ৪০০ জন। দেশটিতে তালিকাভুক্ত

বাংলাদেশির সংখ্যা ৬৭২ জন। দেশে ফিরতে আগ্রহীদে নাম-ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যসহ বাংলাদেশ দূতাবাসে নিবন্ধনের আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। যে কোনো তথ্য ও সহায়তার জন্য হটলাইন নম্বরগুলোয় যোগাযোগ করতে বলা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের ৩১ মার্চ : আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত গরমকালে শীতের কম্বল বিতরণ স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা?