যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোর পথে হামাস প্রতিনিধি দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মার্চ, ২০২৫

যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোর পথে হামাস প্রতিনিধি দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৫ |
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি প্রতিনিধি দলের বৃহস্পতিবার কায়রো পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তারা মিশরের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা করবেন। আল-আরাবি আল-জাদিদ পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে ইসরাইলের একটি প্রতিনিধি দল সংক্ষিপ্ত সফরে কায়রো পৌঁছায় এবং মিশরের গোয়েন্দা প্রধান হাসান রশাদের সঙ্গে বৈঠক করে। মিশর মঙ্গলবার গাজায় একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার প্রেক্ষিতেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আল-আরাবি আল-জাদিদের প্রতিবেদন অনুসারে, মিশরের প্রস্তাবটি দুটি পক্ষের মধ্যে পার্থক্য দূর করার একটি ‘সেতুবন্ধন’ হিসাবে কাজ করছে। তারা হামাসের পূর্ববর্তী চুক্তির সঙ্গে এক ধরনের সমঝোতা করছে। যেখানে আমেরিকান-ইসরাইলি সৈনিক আলেকজান্ডার ইদান এবং পাঁচজন বন্দির

মৃতদেহ ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল। অন্যদিকে, উইটকফের প্রস্তাবে জীবিত বন্দিদের অর্ধেক এবং মৃত বন্দিদের অর্ধেক ফেরত দেওয়ার শর্ত রাখা হয়েছিল। এর প্রেক্ষিতে হামাস সূত্র জানিয়েছে, তারা ইসরাইলি বন্দিদের মুক্তি দিতে প্রস্তুত। তারা ব্যাখ্যা করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়নি, বরং তারা সেটি গ্রহণ করেছে এই শর্তে যে, এতে যুদ্ধের অবসান নিশ্চিত করার জন্য যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে অবিলম্বে প্রবেশ করতে হবে। একইসঙ্গে হামাস অভিযোগ করে বলেছে, উইটকফ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একই অবস্থান গ্রহণ করেছেন। যিনি বন্দিদের মুক্তি চাইছেন কিন্তু চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করতে চাইছেন না। এদিকে, চলমান আলোচনা প্রক্রিয়ার মধ্যেই গাজায় ভয়াবহ রকমের

হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গত মঙ্গলবার থেকে নতুন করে চালানো ভয়াবহ বিমান হামলায় এ পর্যন্ত ৭১০ ফিলিস্তিনি নিহত এবং ৯০০ জনেরও বেশি আহত হয়েছে। এমনকি বিমান হামলার পর গাজায় এখন স্থল অভিযানও শুরু করেছে ইসরাইলি বাহিনী। যাতে গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। সূত্র: মিডল ইস্ট আই

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি