যুদ্ধবিরতির পর ইউক্রেনে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




যুদ্ধবিরতির পর ইউক্রেনে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
মস্কো ও কিয়েভ দ্রুত একটি শান্তিচুক্তি করতে পারলে বছরান্তে ইউক্রেনে সাধারণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ প্রতিনিধির বরাতে এ খবর জানা গেছে। রাশিয়া ও ইউক্রেন-বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি কিথ কেলগ বলেছেন, যুদ্ধের কারণে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত হয়ে পড়েছিল। সেটা দ্রুতই আয়োজন করা দরকার। অধিকাংশ গণতান্ত্রিক দেশে যুদ্ধের সময়েও নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা প্রয়োজন বলেই আমি মনে করি। আমার বিশ্বাস, এটা গণতন্ত্রের জন্যও ভালো। আর গণতন্ত্রের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে, জনগণের হাতে একের অধিক ব্যক্তি থাকেন ভোট দেওয়ার জন্য। ট্রাম্প এবং কেলগ উভয়েই বলেছেন, যুদ্ধ থামাতে প্রথম কয়েক মাসের মধ্যেই একটি চুক্তি সম্পাদন করার পরিকল্পনা করছে নতুন প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রশাসনিক কর্মকর্তা এবং একজন সাবেক কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতির প্রাথমিক ধাপ হিসেবে নির্বাচন আয়োজনের জন্য ইউক্রেনকে চাপ দেওয়ার বিষয়ে আলোচনা করছেন ট্রাম্পের প্রশাসনিক কর্মকর্তারা। এদিকে ইউক্রেনজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবারের এসব হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ছাড়া অনেক আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র মধ্যাঞ্চলীয় শহর পোলতাভার একটি আবাসিক ভবনে আঘাত হানে, এতে ১১ জন নিহত ও ১৬ জন আহত হয়। হতাহতের মধ্যে চার শিশু রয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের একটি গ্রামে টহল দেওয়ার সময় ড্রোন হামলায় তিন পুলিশ কর্মকর্তা

নিহত হন। আর উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে ড্রোন হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। খবর রয়টার্স ও দ্য গার্ডিয়ানের

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং