যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে হামাস-ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪

যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে হামাস-ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ |
দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে রয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ফিলিস্তিনের এক কর্মকর্তা রোববার জানান, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আলোচনা ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে এখনও কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়ে গেছে, যেগুলো সমাধান করতে হবে। এর মধ্যে অন্যতম হলো, গাজা-মিসর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর। যেখানে যুদ্ধবিরতির পরও নিজ সেনাদের রাখতে চায় ইসরায়েল। কিন্তু হামাস এর বিরোধিতা করছে। এই করিডোরের মাধ্যমে মিসর থেকে গাজায় পণ্য আসে। ফিলিস্তিনের এক কর্মকর্তা বলেছেন, কাতারের রাজধানী দোহায় চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যেখানে বলা হয়েছে, গাজার সীমান্ত এলাকায় বাফার জোন তৈরি করবে ইসরায়েল। যা কয়েক কিলোমিটার প্রশস্ত হবে। হামাস বা অন্য কোনো গোষ্ঠী যেন ইসরায়েলে

ঢুকে পড়তে না পারে, সেজন্য বাফার জোনে সব সময় সেনা মোতায়েন রাখবে ইসরায়েল। যদি এসব বিষয়ে দু’পক্ষ ঐকমত্যে পৌঁছায়, তাহলে আগামী কয়েক দিনের মধ্যে তিন ধাপের চুক্তি হতে পারে। চুক্তির শর্ত অনুযায়ী, প্রথম ধাপে একেকজন নারী জিম্মি সেনার বিনিময়ে ২০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। যারা ইসরায়েলের কারাগারে ২৫ বছর বা তারও বেশি সময় ধরে বন্দি আছেন, তাদের মধ্য থেকে নির্ধারণ হবে কারা মুক্তি পাবেন। তবে ফাতাহর সিনিয়র নেতা মারওয়ান বারগোতির নাম এতে থাকার সম্ভাবনা নেই। কারণ, ইসরায়েল তাঁকে ছাড়তে রাজি নয়। ধারণা করা হচ্ছে, গাজায় এখনও যে ৯৬ ইসরায়েলি জিম্মি রয়েছেন, তাদের মধ্যে ৬২ জন জীবিত আছেন। এ ছাড়া যুদ্ধবিরতি হলে

গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা নিজ বাড়িতে ফিরতে পারবেন। তবে সেখানে যেন সশস্ত্র যোদ্ধারা অস্ত্র না নিতে পারেন, সেটি পর্যবেক্ষণ ও নিশ্চিত করবে মিসর অথবা কাতারের কর্মকর্তারা। সেখানে প্রতিদিন ৫০০ ট্রাক মানবিক সহায়তা যাবে। চুক্তির শেষ ধাপে ১৪ মাসের যুদ্ধ শেষ হবে। এর পর গাজার নিয়ন্ত্রণ নেবে ফিলিস্তিনিদের নিয়ে গঠিত সরকার। যেটির সদস্যদের সঙ্গে হামাস বা অন্যান্য গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারবে না। আর এই সরকারের প্রতি অবশ্যই গাজার সব গোষ্ঠীর সমর্থন থাকতে হবে। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় বর্বর হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গতকাল উত্তরাঞ্চলের কামাল আদওয়ান ও আল-আওদা হাসপাতাল এবং একটি স্কুলে তাদের হামলায় ২৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ছাড়া

গাজার উত্তরে একটি হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে, গত দুই সপ্তাহ ধরে পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে খোদ ফিলিস্তিনি অথরিটি (পিএ)। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিজে এই অভিযানের নির্দেশ দিয়েছেন। জেনিনে সশস্ত্র গোষ্ঠীর শক্তিশালী উপস্থিতি রয়েছে। সেখান থেকে তাদের নির্মূলে ব্যাপক হামলা চালাচ্ছে ফিলিস্তিনি সরকারি বাহিনী। পিএর কর্মকর্তা বলেছেন, এসব গোষ্ঠীর তৎপরতার অজুহাত দেখিয়ে ইসরায়েল প্রায়ই পশ্চিম তীরে হামলা চালায়। তারা চাচ্ছেন এটি বন্ধ করতে। তবে নিজ নাগরিকদের ওপর সরকারের হামলায় ক্ষুব্ধ হয়েছেন ফিলিস্তিনিরা। তারা সেখানে বিক্ষোভও করেছেন। তাদের মতে, ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হটাতেই জেনিনে অনেকে সশস্ত্র গোষ্ঠীতে যোগ

দিচ্ছেন। যদি যোদ্ধারা অস্ত্র ফেলে দেন, তাহলে ইসরায়েলি সেনারা তাদের ওপর আরও দমন-নিপীড়ন চালাবে। অন্যদিকে, ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হুতিদের কার্যক্রম বাধাগ্রস্ত ও দুর্বল করে দিতে তাদের মিসাইল ভান্ডারে হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধের শুরু থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে হুতিরা। গত শনিবারও ইসরায়েলে একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে তারা। যা সরাসরি তেল আবিবে আঘাত হানে। এর পরের দিনই ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসি ও ওয়াশিংটন পোস্টের

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু