যুক্তরাষ্ট্র থেকে বোমা ও অস্ত্রবোঝাই জাহাজ পৌঁছাল ইসরাইলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্র থেকে বোমা ও অস্ত্রবোঝাই জাহাজ পৌঁছাল ইসরাইলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইসরাইলে পৌঁছেছে মার্কিন ভারী বোমার চালান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রোববার এ ঘোষণা দিয়েছেন। আমেরিকান জাহাজে করে শনিবার এমকে-৮৪ ভারি যুদ্ধাস্ত্র ইসরাইলে পৌঁছায়। যুদ্ধাস্ত্রগুলো ইসরাইলি বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানান্তরিত করা হয়েছে। খবর রয়টার্সের। মূলত এমকে-৮৪ হলো ২০০০ পাউন্ডের বোমা, যা পুরু কংক্রিট এবং ধাতু ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে। গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরাইল এসব বোমা ব্যবহার করতে পারে, এমন উদ্বেগের কারণে বাইডেন প্রশাসন বোমাগুলোর রপ্তানি স্থগিত করেছিল। পরে মার্কিন মসনদে বসে ওই স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। বোমা পাওয়ার পর ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, গত রাতে ইসরাইলে যে অস্ত্রশস্ত্রের সরবরাহ এসেছে, তা বিমান বাহিনী এবং আইডিএফের জন্য একটি উল্লেখযোগ্য

সম্পদ। ট্রাম্পের এই সবুজ সংকেত ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী বন্ধনের প্রমাণ। এ সময় কাটজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনকে ‘তাদের অবিচল সমর্থন’ এর জন্য ধন্যবাদ জানান। তিনি পুনর্ব্যক্ত করেন, আমাদের নিরাপত্তা জোরদার করার জন্য, আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাবো। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আইডিএফ বাহিনীর জন্য যুদ্ধাস্ত্র সংগ্রহ ও পরিবহনের জন্য তাদের চলমান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৬৭৮টি ফ্লাইট এবং ১২৯টি সামুদ্রিক চালানের মাধ্যমে প্রায় ৭৬ হাজার টন সামরিক সরঞ্জাম ইসরাইলে এসেছে। যা ইসরাইল রাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম বিমান ও সমুদ্র সরবরাহ অভিযানকে চিহ্নিত করে। প্রসঙ্গত, বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে এসে ইসরাইলের এই যুদ্ধাস্ত্রের চালান স্থগিত করেছিল। শপথ

নেওয়ার পর গত ২৫ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালানগুলো পুনরায় চালু করেন। তখন নিজের ট্রুথ সোশ্যালে কোনো বিস্তারিত উল্লেখ না করে ট্রাম্প লেখেন, এমন অনেক জিনিস, যা ইসরাইল চেয়েছিল, অর্থও দিয়েছিল; কিন্তু বাইডেন সরবরাহ করেননি। সেগুলো এখন পথে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা