যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে চুক্তি করলো টিকটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে চুক্তি করলো টিকটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ |
মার্কিন ও বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স। তারা জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মূল প্রতিষ্ঠান। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে অ্যাপটির কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞার শঙ্কা কাটলো। কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শৌ জি চিউ বলেছেন, একটি যৌথ উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্রে টিকটকের অর্ধেক মালিকানা থাকবে একদল বিনিয়োগকারীর হাতে। এই দলে আছে ওরাকল, সিলভার লেক এবং সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স। চুক্তিটি চূড়ান্ত হওয়ার কথা আগামী ২২ জানুয়ারি। গত কয়েক বছর ধরে জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা বলে ওয়াশিংটন টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য বাইটড্যান্সকে চাপ দিচ্ছিল। চুক্তিটি চূড়ান্ত হলে এই চেষ্টার অবসান হবে। মালিকানা বিক্রি সংক্রান্ত

বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার পর যুক্তরাষ্ট্র একটি আইন প্রয়োগ স্থগিত রাখে। আইনটি প্রয়োগ হলে দেশটিতে টিকটক অ্যাপ নিষিদ্ধ হতো। কর্মীদেরকে টিকটকের সিইও জানিয়েছেন, এই চুক্তির ফলে ১৭ কোটিরও বেশি মার্কিন নাগরিকের টিকটক অ্যাপ ব্যবহারে আর বাধা থাকবে না। বাইটড্যান্সের হাতে ব্যবসার ১৯ দশমিক ৯ শতাংশ মালিকানা থাকবে। এ ছাড়া, ওরাকল, সিলভার লেক ও এমজিএক্স পাবে ১৫ শতাংশ করে শেয়ার। বাকি ৩০ দশমিক ১ শতাংশ মালিকানা থাকবে বাইটড্যান্সের বিদ্যমান বিনিয়োগকারীদের সহযোগী প্রতিষ্ঠানের হাতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু