যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আরও খবর

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

পূর্ণিমার আলোয় রকওয়ে বিচে ফিরছে বহুল প্রতীক্ষিত জোছনা উৎসব: কয়েক বছর পর ৩১ জুলাই প্রবাসী বাঙালিদের মিলনমেলায় নাচ, গান, কবিতা, ঘুড়ি উৎসব ও তারকাদের অংশগ্রহণ

‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল

পুরস্কার গ্রহণ করলেন ড. মুহম্মদ জাফর ইকবাল

যুক্তরাষ্ট্র জুড়ে প্রচণ্ড দাবদাহ: স্থগিত ২৫০তম স্বাধীনতা দিবস

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তবে পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। খবর আলজাজিরা এ ঘটনার একদিন আগে পুলিশের আহত ও নিহত সদস্যরা একটি গার্হস্থ্য সম্পর্কিত বিষয়ে তদন্ত শুরু করেছিলেন। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুলিতে আহত পুলিশের দুই সদস্যের অবস্থা বুধবার পর্যন্ত স্থিতিশীল ছিল। পেনসিলভানিয়ার রাজ্য পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বলেন, বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। প্যারিস বলেন, এ ঘটনা তদন্তে পেনসিলভানিয়ার পুলিশ তার সর্বোচ্চ সক্ষমতা প্রদর্শন করবে এবং ইয়র্ক কান্ট্রি ডিসট্রিক অ্যাটর্নি অফিসার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এ ছাড়া এফবিআইয়ের সঙ্গেও যোগাযোগ

করা হয়েছে। এ ঘটনাকে পেনসিলভানিয়ার গভর্নর জস শাপিরো ইয়র্ক কান্ট্রির জন্য মর্মান্তিক এবং ভয়াবহ বলে বর্ণনা করেন। ৫ লাখ মানুষের বাসকৃত এই অঙ্গরাজ্যে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার হত্যার ঘটনার পরই আবার পাঁচ পুলিশ সদস্যদের ওপর গুলির ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও দেশে স্বর্ণের দামে পতন ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের