যবিপ্রবিতে ৫ স্থাপনার নাম পরিবর্তন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৫

যবিপ্রবিতে ৫ স্থাপনার নাম পরিবর্তন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ |
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাকাডেমি ভবন ও শেখ হাসিনা ছাত্রী হলসহ ওই পরিবারের চার সদস্যের নামের চারটি স্থাপনা রয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপাচার্যের সম্মেলন কক্ষে রিজেন্ট বোর্ডের সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আবদুল মজিদ। সভায় বোর্ডের ১৮ জন সদস্য উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৯টায় সভা শেষ হয়। সভায় পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নামকরণসহ এক গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু

শেখ মুজিবুর রহমান অ্যাকাডেমিক ভবনের নতুন নাম কবি নজরুল অ্যাকাডেমিক ভবন, শেখ হাসিনা ছাত্রী হলের নতুন নাম তাপসী রাবেয়া ছাত্রী হল, শেখ রাসেল জিমনেশিয়াম এখন বীরশ্রেষ্ট হামিদুর রহমান জিমনেশিয়াম, ওয়াজেদ মিয়া উচ্চ শিক্ষা ও গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন হয়ে ইনস্টিটিউট ফর হায়ার স্ট্যাটিজ অ্যান্ড রিসার্চ এবং ঝিনাইদহে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ভেটেরিনারি কলেজের ছাত্র হলের নতুন নামকরণ হয়েছে কবি গোলাম মোস্তফা ছাত্র হল। বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক হোসেন আল মামুন জানান, খুবই স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এসব স্থাপনার নাম পরিবর্তনের জন্যে নতুন নাম আহ্বান করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক

ও কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া নাম রিজেন্ট বোর্ডের সভায় যাচাই বাছাই করে নতুন নামকরণের সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ