ম্যাচ শেষে শামির পরামর্শ নিলেন তাসকিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫

ম্যাচ শেষে শামির পরামর্শ নিলেন তাসকিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫ |
ভারতের বিপক্ষে ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য পাঁচ উইকেট পাওয়া পেসার মোহাম্মদ শামির শরণাপন্ন হলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ভারতীয় তারকার পরামর্শে ক্যারিয়ারকে উজ্বল করতে চান দেশের গতিময় এই তারকা পেসার। পরাজয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হলো বাংলাদেশের। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিবেশী ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। ৩৫ রানেই প্রথম সারির ৫ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল। দলের এমন কঠিন বিপর্যয়ের দিনে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দেন তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিক। তারা ষষ্ঠ উইকেটে রেকর্ড ১৫৪ রানের জুটি গড়েন। তাদের এই জুটির কল্যাণে দুইশ

ছাড়িয়ে ২২৮ রান করে বাংলাদেশ। দলের হয়ে সই ১০০ রান করেন হৃদয়। ৬৮ রান করেন জাকের আলি। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। টার্গেট তাড়া করতে নেমে ২১ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় পায় ভারত। দলের জয়ে ১২৯ বলে ৯টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০১ রান করেন শুভমান গিল। ৩৬ বলে ৪১ রান করে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। ৪৭ বলে ৪১ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। বাংলাদেশ দলের হয়ে ৯ ওভারে ৩৬ রানে ১ উইকেট নেন তাসকিন। ১০ ওভারে ৩৮ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না