মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকায় বৃষ্টি, চলবে ৯ জুলাই পর্যন্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকায় বৃষ্টি, চলবে ৯ জুলাই পর্যন্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ু, সঙ্গে আছে লঘুচাপের প্রভাব। এতে সারা দেশে আকাশ থাকছে মেঘাচ্ছন্ন, থেমে থেমে হচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ৯ জুলাই পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। ঝোড়ো বাতাস ও বজ্রবৃষ্টির প্রবণতাও বাড়বে। মাস জুড়ে তিনটি লঘু চাপ দেখা দিতে পারে সাগরে। তবে এতে ঘূর্ণিঝড় হবার আশঙ্কা কম। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, এবার মৌসুমী বায়ু বেশ আগেই চলে এসেছে। মে মাসের শেষে ভারী বৃষ্টিতে বর্ষার আগমন। তবে জুনে এসে স্বাভাবিকের চেয়ে কম হয়েছে বৃষ্টি। গড়ে প্রায় সাড়ে ৪০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। অথচ এ মাসে স্বাভাবিকের চেয়ে ১৯ মিলিমিটার কম ঝরেছে বৃষ্টি। ড. আবুল কালাম মল্লিক আরও বলেন,

জুলাই মাসে দেশের সবেচেয়ে বেশি গড়ে প্রায় ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। তবে গেল কয়েক বছর এ সময়ে তাপপ্রবাহের প্রকোপ থাকলেও এ বছর বেশ স্বস্তি। ৯ জুলাই পর্যন্ত সারা দেশেই থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, সারা বছর বঙ্গোপসাগরে ৭১৪টি নিম্নচাপ সৃষ্টি হয়। এর মধ্যে ৪৬৬টি হয় জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে। এ মাসেও সাগরে তিনটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। যার একটি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঘড়ের শঙ্কা কম। মৌসুমী বায়ুর সঙ্গে লঘুচাপের প্রভাব থাকলে বৃষ্টি বেশি হয়। মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকলেও মৃদু তাপপ্রবাহের বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, এ মাসেও ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রার পারদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত