মোহাম্মদ এ. আরাফাত: সরকারি আদেশে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া অবৈধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ এ. আরাফাত: সরকারি আদেশে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া অবৈধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ |
আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত সকল নির্বাচন ছিল অন্তর্ভুক্তিমূলক, কারণ কোনো দলকে সরকারি আদেশে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আরাফাত। আজ ২৫শে অক্টোবর, শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মোহাম্মদ আলী আরাফাত বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় বিএনপিকে কোনো সরকারি সিদ্ধান্তে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়নি। বিএনপি নিজেদের সিদ্ধান্তে দুটি জাতীয় নির্বাচনে অংশ নেয়নি। সরকার বা নির্বাচন কমিশনের পক্ষে তাদের নির্বাচনে অংশ নিতে বাধ্য করার কোনো সুযোগও ছিল না।” তিনি অভিযোগ করেন, “এখন আওয়ামী লীগকে সরকারি আদেশের মাধ্যমে অবৈধভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, জাতীয় পার্টি ও ১৪ দলকেও নির্বাচনের

বাইরে রাখার চেষ্টা চলছে। এ থেকে স্পষ্ট যে এরা কখনোই গণতন্ত্রমনা ছিল না।” আরাফাত আরও বলেন, “জনগণের ভোটাধিকারের কথা মুখে বললেও এরা কখনোই জনগণের অবাধ ভোটাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ছিল না। এদের মূল লক্ষ্য সবসময় ছিল কেবল ক্ষমতায় যাওয়া।” তিনি বলেন, “যারা আজ আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করছে, তারা অতীতে প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়ে দশগুণ বেশি অপরাধ করেছে। তাই আওয়ামী লীগ আমলের নির্বাচন নিয়ে সমালোচনা করার কোনো নৈতিক অধিকার তাদের নেই।” বিবৃতির শেষে মোহাম্মদ আলী আরাফাত বলেন, “আমরা আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আদায় করবো, ইনশাআল্লাহ।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা