ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইসরায়েলি কর্মকর্তা
ইরানের আক্রমণে কাতারে মার্কিন রাডার ধ্বংস: মধ্যাপ্রাচ্যের আকাশ যুক্তরাষ্ট্রের জন্য “ব্লাইন্ডজোন”
যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা
আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব
পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া
ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত
চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার
মোদির সঙ্গে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর বৈঠক
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার এগারো দিন পর শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পহেলগাঁও-পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে। তবে বৈঠকে মোদি এবং ওমরের মধ্যে কী আলোচনা হয়েছে, আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়নি। দ্য হিন্দু
শনিবার বিকালে বৈঠকটি হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, ৭, লোককল্যাণ মার্গে। পহেলগাঁও কাণ্ডের পর এই প্রথম বৈঠক হল মোদি এবং ওমরের। তবে সরকারি সূত্রে খবর, পহেলগাঁও কাণ্ডের পর টানা নয় দিন ধরে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর চলা সংঘর্ষের বিষয়টি আলোচনায় উঠে আসে। তাছাড়া কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও দু’জনের মধ্যে কথা হয়েছে বলে
জানা গিয়েছে। ওমর গত বছর নির্বাচনে জিতে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। সম্প্রতি পহেলগাঁও হত্যাকাণ্ডের নিন্দায় জম্মু ও কাশ্মীর বিধানসভায় এক দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। সেদিন বিধানসভায় বক্তৃতার সময়ে পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরাতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা চেয়ে নেন ওমর। তিনি বলেন, আমি জানি না মৃতদের পরিবারের কাছে কীভাবে ক্ষমা চাইব। আয়োজক হিসেবে পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরানো আমার কর্তব্য ছিল। কিন্তু আমি পারিনি। ক্ষমা চাওয়ার কোনও ভাষা আমার কাছে নেই।