‘মোটা জেনারেলদের’ কড়া সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫

‘মোটা জেনারেলদের’ কড়া সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ |
মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের এক বিরল সমাবেশে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ 'মোটা জেনারেল' এবং বাহিনীতে বৈচিত্র্য আনার উদ্যোগের কঠোর সমালোচনা করে বলেছেন, এর ফলে কয়েক দশক ধরে সামরিক বাহিনীর অধঃপতন হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন, যাঁরা তাঁর কর্মসূচিকে সমর্থন করেন না, তাঁদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। হেগসেথের এই মন্তব্যের সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিও সমবেত অ্যাডমিরাল এবং জেনারেলদের উদ্দেশে ভাষণ দেন এবং মার্কিন শহরগুলোতে সেনা মোতায়েন করে সেগুলোকে 'আমাদের সামরিক বাহিনীর জন্য প্রশিক্ষণ ক্ষেত্র' হিসেবে ব্যবহারের ধারণা দেন। ফক্স নিউজের সাবেক গণমাধ্যম ব্যক্তিত্ব হেগসেথ এবং সাবেক রিয়েলিটি টিভি তারকা ট্রাম্পের এই

বিতর্কিত মন্তব্যগুলো একটি টেলিভিশন অনুষ্ঠানের মতো মনে হয়েছে। হেগসেথ তাঁর বক্তব্য শুরু করে বলেন, "নির্বোধ ও বেপরোয়া রাজনৈতিক নেতারা ভুল পথে পরিচালনা করায় আমরা পথ হারিয়ে ফেলেছি। আমরা ‘ওউক ডিপার্টমেন্ট’ (অতিমাত্রায় প্রগতিশীল বিভাগ) হয়ে গিয়েছিলাম। কিন্তু আর নয়।" হেগসেথ সম্প্রতি একজন কৃষ্ণাঙ্গ শীর্ষ জেনারেল এবং একজন নারী অ্যাডমিরালসহ যেসব ফ্ল্যাগ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন, তিনি সেটিকে সমর্থন করেন। তিনি বলেন, অব্যাহতিপ্রাপ্ত কর্মকর্তারা একটি ভেঙে পড়া সংস্কৃতির অংশ ছিলেন। তিনি আরও বলেন, পেন্টাগনের করিডরে মোটা জেনারেল ও অ্যাডমিরালদের দেখা একেবারেই অগ্রহণযোগ্য এবং সব ফিটনেস পরীক্ষা শুধুমাত্র পুরুষদের মানদণ্ডে নির্ধারিত হবে। তিনি অপেশাদার চেহারার যুগ শেষ হয়েছে জানিয়ে সাজসজ্জার মানদণ্ডের ওপর জোর দেন এবং শ্মশ্রুমণ্ডিত

থাকা চলবে না বলে উল্লেখ করেন। ট্রাম্পও তাঁর ভাষণে বৈচিত্র্য আনার উদ্যোগের বিরোধিতা করে বলেন, "যোগ্যতা। সবকিছুই যোগ্যতার ওপর ভিত্তি করে হবে...রাজনৈতিক কারণে কেউ আপনার জায়গা নেবে না।" ট্রাম্পের কড়া বার্তা ছিল—'আমার কথা পছন্দ না হলে, আপনারা হলরুম থেকে বেরিয়ে যেতে পারেন। অবশ্যই তাতে আপনাদের পদমর্যাদা ও ভবিষ্যৎ—দুটিই চলে যাবে।' ডেমোক্র্যাটরা এই ধরনের সমাবেশের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এর মাধ্যমে সামরিক বাহিনীকে গভীরভাবে দলীয় রাজনীতির মধ্যে টেনে আনার চেষ্টা করা হচ্ছে, যা পেশাদার, নির্দলীয় সামরিক বাহিনীর নীতির পরিপন্থী। ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইলিনয়ের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিৎজকার, যিনি ট্রাম্পের অভ্যন্তরীণ শহরে সেনা মোতায়েনের ধারণার নিন্দা করে বলেছেন, যে ব্যক্তি তার সহকর্মী মার্কিনদের

শত্রু ভাবে, তিনি দেশ শাসনের যোগ্য নয়। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত