মেয়েদের খেলা বন্ধের উদ্দেশ্যে নয়, ঘটনা অনাকাঙ্ক্ষিত: দেবি চন্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

মেয়েদের খেলা বন্ধের উদ্দেশ্যে নয়, ঘটনা অনাকাঙ্ক্ষিত: দেবি চন্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে নারীদের ফুটবল মাঠের বেড়া ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান দেবি চন্দ। এছাড়া এ ঘটনা মেয়েদের খেলাধুলা বন্ধের উদ্দেশ্যে ঘটানো হয়নি বলেও জানিয়েছেন তিনি। শনিবার দিনভর তদন্ত শেষে আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। পাশাপাশি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় দুই ইমাম—মওলানা আব্দুস সামাদ ও আবু বক্কর। তদন্ত কমিটির প্রধান দেবি চন্দ বলেন, ‘গত ২৮ জানুয়ারি তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল খেলা বন্ধের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের প্রেক্ষিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে আমরা (তদন্ত দল) ঘটনাস্থল পরিদর্শনসহ সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছি।

আসলে মেয়েদের খেলাধুলা বন্ধ করার উদ্দেশ্য নেই, যা ঘটেছে তা একটি অনাকাঙ্ক্ষিত। ঘটনা জন্য সংশ্লিষ্টরা দুঃখ প্রকাশ করেছেন।’ এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম প্রমুখ। নারীদের ফুটবল খেলা বন্ধ করতে মাঠের টিনের বেড়া ভাঙচুরনারীদের ফুটবল খেলা বন্ধ করতে মাঠের টিনের বেড়া ভাঙচুর তবে পুনরায় প্রমীলা ফুটবল টুর্নামেন্ট কবে নাগাদ শুরু হবে এ ব্যাপারে জানতে চাইল আয়োজক স্থানীয় টি-স্টার ক্লাবের সভাপতি ও আক্কেলপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন জানান, স্থানীয়রা সহযোগিতা করলে প্রশাসনের অনুমোদন সাপেক্ষে ফুটবল খেলা

শুরু করা সম্ভব হবে। গত মঙ্গলবার নারীদের ফুটবল খেলা বন্ধ করতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠের টিনের বেষ্টনী ভাঙচুর কর হয়। অভিযোগ উঠেছে স্থানীয় ‘বিক্ষুব্ধ মুসল্লী’ও মাদ্রাসার ছাত্ররা এ ঘটনায় জড়িত। ভাঙচুরের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করা হয়। জানা গেছে, স্থানীয় টি-স্টার ক্লাবের উদ্যোগে বিদ্যালয়ের মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করা হয়। প্রায় দেড় মাস ধরে খেলা চলছিল। খেলা দেখার জন্য মাটিতে বসে প্রতি জন ৩০ টাকা ও চেয়ার বসে ৭০ টাকা টিকিটও বিক্রি করা হয়। টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পার্বতীপুর ও জয়পুরহাট ফুটবল দল। ফাইনাল ম্যাচের আগে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের প্রীতি

ম্যাচ আয়োজনের ঘোষণা দেন আয়োজকেরা। বুধবার নারী ফুটবল দল দুটির খেলার কথা ছিল। তবে এর আগেই মঙ্গলবার খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানান, টিনের বেড়া দিয়ে টিকিট কেটে খেলার আয়োজন নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু