মেয়াদ শেষ চসিকের: সরতে নারাজ মেয়র শাহাদাত, দাবি ২০২৯ সাল পর্যন্ত থাকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে

ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত

অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি

ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর

মেয়াদ শেষ চসিকের: সরতে নারাজ মেয়র শাহাদাত, দাবি ২০২৯ সাল পর্যন্ত থাকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ |
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান পর্ষদের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি)। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ গণনা করা হয়। ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি বর্তমান পর্ষদের প্রথম সভা হওয়ায় সেই হিসাবে মেয়াদ শেষ হয়ে গেছে। তবে মেয়াদ পূর্ণ হওয়ার পরও নিজের চেয়ার ছাড়তে নারাজ বিএনপির চট্টগ্রাম নগর কমিটির সাবেক আহ্বায়ক ও বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়রের পদে থাকার বিষয়ে আইনি ব্যাখ্যাও তুলে ধরেছেন তিনি। তাঁর দাবি, আদালতের নির্দেশে তিনি ২০২৯ সালের ৩ নভেম্বর পর্যন্ত মেয়রের দায়িত্ব পালনের বৈধতা পেয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত

তিনি স্বপদে বহাল থাকতে চান। গতকাল দুপুরে চট্টগ্রামের হালিশহরে একটি পার্ক উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আদালতের রায়ের মাধ্যমে আগের মেয়রের পুরো সময়কাল অবৈধ ঘোষণা করা হয়েছে। আমি যেদিন শপথ নিয়েছি, সেদিন থেকে পাঁচ বছরের জন্য দায়িত্ব পেয়েছি। সেই হিসাবে আমার মেয়াদ ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত।’ যুক্তির সপক্ষে তিনি আরও বলেন, ‘সরকার আমাকে যে কূটনৈতিক পাসপোর্ট দিয়েছে, তার মেয়াদও পাঁচ বছরের। তাছাড়া, আমি প্রশাসককে সরিয়ে দায়িত্ব নিয়েছি, তাই এখন আর চসিকে নতুন করে প্রশাসক নিয়োগ দেওয়ার আইনি সুযোগ নেই।’ ২০২১ সালের ২৭ জানুয়ারির চসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে

মেয়র নির্বাচিত হন। সেখানে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন পান ৫২ হাজার ৪৮৯ ভোট। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ওই বছরের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সাবেক মেয়র রেজাউল করিম আত্মগোপনে চলে যান। পরে ১৯ আগস্ট তাঁকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। দীর্ঘ আইনি লড়াই শেষে গত ১ অক্টোবর আদালত ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন। ৮ অক্টোবর নির্বাচন কমিশন তাঁকে মেয়র ঘোষণার সংশোধিত প্রজ্ঞাপন জারি করে এবং ৫ নভেম্বর শপথ নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ২০২৯ সাল পর্যন্ত মেয়াদের দাবি করলেও দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষেও

মত দিয়েছেন ডা. শাহাদাত। তিনি বলেন, ‘দীর্ঘ প্রায় চার দশকের রাজনৈতিক জীবনে কখনো উৎসবমুখর ও প্রতিযোগিতামূলক নির্বাচন মোকাবিলার সুযোগ পাইনি। চট্টগ্রামের ২২ লাখ ভোটারের কতজন আমাকে সমর্থন করেন, তা আমি গণতান্ত্রিক ভোটের মাধ্যমেই জানতে চাই।’ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে এবং দল মনোনয়ন দিলে মেয়রের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনী মাঠে নামবেন বলেও জানান তিনি। শুধু চট্টগ্রাম নয়, ঢাকাতেও দ্রুত নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেন ডা. শাহাদাত। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, সংশোধিত আইন অনুযায়ী মেয়াদ পূর্ণ হলে মেয়রের দায়িত্ব পালনের সুযোগ নেই। তবে বর্তমান মেয়র যেহেতু আদালতের রায়ে দায়িত্ব পেয়েছেন, তাই এখানে আইনি অস্পষ্টতা রয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে

এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন আসেনি। মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তিনি নিয়মিত কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন মেয়র। পাশাপাশি, নগরবাসীর সুবিধার্থে আগামী মাস থেকে ‘ডোর টু ডোর’ বর্জ্য অপসারণের জন্য ধার্যকৃত ফি মওকুফ করে চসিক নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম চালাবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩