ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুনাহকে তুচ্ছজ্ঞান করার পরিণতি
হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর
ঈদুল ফিতরের কতদিন পর শাওয়ালের রোজা রাখতে হবে?
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি
যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি
শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার
মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত
দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আজ পবিত্র রমজান মাসের শেষ দিন ও শেষ শুক্রবার ‘পবিত্র জুমাতুল বিদা’ পালিত হয়েছে।
আজ শুক্রবার (২০ মার্চ) সারাদেশে সব মসজিদে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়।
মাহে রমজানের শেষ দিনে জুমাতুল বিদা হওয়ায় মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন। নামাজ আদায়ের আগে খতিব ও আলেমগণ জুমাতুল বিদার এবং মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ খুতবা দেন।
জুমার নামাজ শেষে মসজিদগুলোতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও
মোনাজাত করা হয়। ধর্মপ্রাণ মুসল্লী এবং মসজিদে অবস্থানকারী এতেকাফকারী মুসল্লিরা জুমার নামাজ আদায় শেষে গুনাহ মাফের জন্য মহান রবের দরবারে হাত তুলেন। পিতা-মাতা মরহুম আত্মীয়-স্বজন এবং অসুস্থদের জন্য দোয়া করেন। পরিবার, সমাজ ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করেন।