মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ |
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে নিছক ‘জনযুদ্ধ’ বা ‘সহায়তার যুদ্ধ’ বলে যারা এর গুরুত্ব কমাতে চান, তাদের ‘মীর জাফর’ বলে আখ্যা দিয়েছেন এক তরুণ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সাক্ষাৎকারে তাকে এ মন্তব্য করতে দেখা যায়। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধ মূলত একটি সশস্ত্র যুদ্ধ ছিল এবং এর ঐতিহাসিক তাৎপর্যকে কোনোভাবেই খাটো করার সুযোগ নেই। ভাইরাল হওয়া ওই ভিডিও ফুটেজে তরুণটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “৭১ হচ্ছে একটি সশস্ত্র যুদ্ধ। এই যুদ্ধে সমগ্র বাঙালি জাতি স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত হয়েছিল। যেই যুদ্ধে পাকিস্তানের ৯৩ হাজার সৈন্যবাহিনী বাংলার মাটি হতে চূড়ান্ত উৎখাত না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে গিয়েছিল।” মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভিন্নভাবে ব্যাখ্যার চেষ্টার কড়া

সমালোচনা করেন তিনি। এ প্রসঙ্গে তরুণ বলেন, “সেই সশস্ত্র যুদ্ধকে যদি কেউ ছোট করার জন্য জনযুদ্ধ বলে, যদি কেউ ছোট করার জন্য যদি কেউ সহায়তার যুদ্ধ বলে, যদি সেটাকে ছোট করার জন্য কেউ নেতিবাচকভাবে বলে—তাহলে আমি বলব, ও এই দেশের মীর জাফর। কারণ ৭১-এর স্বাধীনতার ওপর তো আর কিছু নাই।” ১৯৭১ সালের বিজয়ের ঐতিহাসিক গুরুত্ব ও প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, “১৭৫৭ সালের পলাশীর প্রান্তরে যে সূর্য ডুবেছিল, সেই সূর্য উদয় হয়েছিল ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর এই রেসকোর্স ময়দানে। পাকিস্তানের ৯৩ হাজার সৈন্যবাহিনী আত্মসমর্পণই শুধু করেনি, সাথে করেছিল তাদের সহযোগী শত শত হাজার হাজার দোসররা। তাদের ভিতর ছিল মুসলিম লীগ...” সম্প্রতি

মুক্তিযুদ্ধের বয়ান এবং এর প্রকৃত স্বরূপ নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা তর্কবিতর্ক চলছে। এরই মধ্যে এই তরুণের বক্তব্যটি নেট দুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এই বক্তব্যের ভিডিও শেয়ার করে নিজেদের মতামত জানাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত