মিষ্টি আলুর জিলাপি-বেশ মজাদার, সহজে তৈরি করুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

মিষ্টি আলুর জিলাপি-বেশ মজাদার, সহজে তৈরি করুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
বিদায় নিচ্ছে শীত। তবুও শীতের সবজি এখনও বাজারে ভরপুর। বিশেষ করে বাজারে মিষ্টি আলু দেখলে নিতে ইচ্ছে করে। কিন্তু সেই মিষ্টি আলু দিয়ে কী তৈরি করবেন, ভেবে না পেয়ে শেষ পর্যন্ত কেনা হয় না। অথচ রাঙা আলু দিয়ে অনেক সুস্বাদু পদ রান্না করা যায়- অনেকেই মিষ্টি আলুর পিঠা, পায়েস খেয়ে থাকবেন। মিষ্টি আলু খাবার তৈরির জন্য যে উপযোগী সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে পুরনো রেসিপির পাশাপাশি মিষ্টি আলু দিয়ে একটি নতুন রেসিপি ‘মিষ্টি আলুর জিলাপি’ তৈরি করতে পারেন। দেখতে কিছুটা ছানার জিলাপির মতো হলেও স্বাদ অনেক ভিন্ন। মিষ্টি আলুর জিলাপি আরও বেশি নরম হয়। এটি মুখে দিলেই গলে যাওয়ার আরাম

পাওয়া যাবে। কীভাবে এই রেসিপি তৈরি করবেন? উপকরণ মিষ্টি আলু ২৫০ গ্রাম গুঁড়ো দুধ তিন টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ সুজি এক টেবিল চামচ ছোট এলাচ তিনটি জাফরান ১/৪ চা চামচ বেকিং সোডা এক চিমটি ঘি এক টেবিল চামচ চিনি এক কাপ কুচানো পেস্তা বাদাম এক টেবিল চামচ পানি দেড় কাপ ভাজার জন্য সাদা তেল প্রস্তুত প্রণালি মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে একটি পাত্রে গরম পানিতে আধা সেদ্ধ করতে হবে। এবার একটি পাত্রে প্রথমে আধা সেদ্ধ মিষ্টি আলু স্ক্র্যাপ করে নিয়ে তাতে গুঁড়ো দুধ, ময়দা, সুজি ও বেকিং সোডা দিন। এলাচের দানা বের করে থেঁতো করে নিয়ে ওই মিশ্রণে দিয়ে ভালভাবে মাখিয়ে নিয়ে তাতে ঘি দিয়ে ঠেসে চাপা দিয়ে রেখে দিন। এরপর একটি

কড়াইয়ে চিনি, পানি, জাফরান ও তিনটি এলাচের খোসা দিয়ে ফুটতে দিন। মাঝেমাঝে নাড়াচাড়া করতে থাকুন। চিটচিটে ভাব এলে চুলার জ্বাল বন্ধ করুন। এবার মিষ্টি আলুর মিশ্রণে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ, এক টেবিল চামচ ময়দা, এক টেবিল চামচ সুজি, এক চিমটি বেকিং সোডা ও এক টেবিল চামচ ঘি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার ছোট ছোট লেচি কেটে সেগুলোকে হাতে করে পাকিয়ে লম্বাটে নলের মতো আকৃতি দিন। তারপরে সেগুলোকে একপাশ থেকে জিলাপির মতো পেঁচিয়ে নিন। এরপরে কড়াইয়ে তেল দিয়ে কয়েক বারে অল্প অল্প করে জিলাপি ভেজে তুলুন। গরম অবস্থাতেই চিনির রসে ডুবিয়ে দিন। তবে খেয়াল রাখবেন চিনির রসও হালকা

কুসুম গরম থাকতে হবে। না হলে রস জিলাপির ভিতরে ঢুকবে না। জিলাপি ৪-৫ ঘণ্টা রসে ভিজিয়ে রাখতে হবে। তারপরে রস থেকে তুলে জিলাপির উপরে রস এবং পেস্তা বাদামের কুচি ছড়িয়ে পরিবেশন করুন মজাদার ‘মিষ্টি আলুর জিলাপি’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল