মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুন, ২০২৫

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ |
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের কাছে মিয়ানমারের ভেতরে “লাল কাইন্দা” এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল সীমান্তবর্তী ৩৩–৩৪ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা একটি মাইন হঠাৎ বিস্ফোরিত হলে বিকট শব্দে কেঁপে ওঠে সীমান্ত এলাকা। চিৎকার শুনে বাংলাদেশের এই পাশ থেকে দুই যুবক দৌড়ে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন এবং পরে তাকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। আহত যুবকের নাম ইউনুছ (২৫)।

তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত এবং এজাহার হোসেনের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের একটি দল দেশীয় পণ্য মিয়ানমারে পাচার করার সময় আরাকান আর্মির নির্ধারিত পথ না মেনে বিকল্প রুটে প্রবেশের চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বলেন, “মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গা যুবক আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত