মিয়ানমারে ৪ বছরের জরুরি অবস্থার অবসান, ডিসেম্বরে নির্বাচন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫

মিয়ানমারে ৪ বছরের জরুরি অবস্থার অবসান, ডিসেম্বরে নির্বাচন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ |
মিয়ানমারে দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। সামরিক জান্তা সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর মধ্য দিয়ে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর জারি হওয়া টানা জরুরি অবস্থার অবসান ঘটল। খবর: রয়টার্স রয়টার্স জানায়, জান্তাপ্রধান মিন অং হ্লাইং এখন অন্তর্বর্তী প্রেসিডেন্টের পাশাপাশি বর্তমানে তাতমাদো প্রধান হিসেবেও নিজেকে বহাল রেখেছেন। বুধবার তিনি জানিয়েছিলেন, ডিসেম্বরে মিয়ানমারে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। তবে এখনো এ ভোটগ্রহণের সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি বলে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব এমআরটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে, ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে জান্তা সরকার প্রস্তুতি জোরদার করছে। তবে বিরোধী দলগুলো

ওই নির্বাচন বর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এসব পদক্ষেপের সমালোচনা করছে। এক অভ্যুত্থানের মাধ্যমে ২০২১ সালে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে মিয়ানমারের ক্ষমতা পুরোপুরি দখল করে নেয় দেশটির সামরিক বাহিনী (তাতমাদো)। সেই সঙ্গে, জরুরি অবস্থা জারি করা হয়। এর পর থেকেই দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়, যা এক পর্যায়ে রূপ নেয় গৃহযুদ্ধে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি এর পর থেকেই মারাত্মক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তিন বছরের বেশি সময় পর জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা এলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল