মিটফোর্ড হাসপাতালে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা – ইউ এস বাংলা নিউজ




মিটফোর্ড হাসপাতালে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ |
রাজধানীর ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিরাপত্তা সংকটের প্রতিবাদে বড় ধরনের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। ছাত্ররা হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা করেছেন, অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকরা পালন করছেন এক দিনের কর্মবিরতি। রোববার (১৩ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা হাসপাতাল ‘শাটডাউন’-এর ঘোষণা দেন। তারা বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।’ শিক্ষার্থীরা আরও জানান, বহিরাগতদের প্রবেশ রোধ, হাসপাতাল চত্বরে থাকা ফুটপাতের দোকান উচ্ছেদ এবং আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর আগে, শনিবার (১২ জুলাই) রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) মিটফোর্ড শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক

বিবৃতিতে জানানো হয়, তারা হাসপাতাল ও ক্যাম্পাসজুড়ে বিরাজমান নিরাপত্তাহীনতার প্রতিবাদে রোববার সকাল ৮টা থেকে এক দিনের কর্মবিরতি পালন করবেন। এতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেন। আইডিএস-এর বিবৃতিতে বলা হয়, ‘পরিস্থিতির উন্নতি না হলে আমরা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।’ উল্লেখ্য, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতাল চত্বরে আনসার ক্যাম্পের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের পর থেকেই হাসপাতাল চত্বরে নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ইন্টার্ন চিকিৎসকরা। তারা সেদিন হাসপাতাল কর্তৃপক্ষকে একটি স্মারকলিপিও দেন। স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে: হাসপাতাল চত্বরে পর্যাপ্তসংখ্যক আনসার সদস্য মোতায়েন; সশস্ত্র আনসার বাহিনী নিযুক্তকরণ এবং

হাসপাতালের প্রতিটি প্রবেশপথে আনসার সদস্যের উপস্থিতি নিশ্চিত করা। শিক্ষার্থী ও চিকিৎসকদের দাবি, এসব পদক্ষেপ না নিলে হাসপাতালে রোগী, শিক্ষার্থী ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আন্দোলনকারীরা হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং