ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা?
খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ
হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু
মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার
ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ
হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল
যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান
মালেশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে
মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তাঁর নিজ বাসভবনে পড়ে গেছেন। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন তার সহকারী সুফি ইউসুফ।
কয়েক বছর ধরেই মাহাথির স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। গত জুলাই মাসে তার শতবর্ষ উদযাপনের জন্য আয়োজিত পিকনিক অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তার সহকারী জানান, মাহাথিরকে বাড়িতে পড়ে যাওয়ার পর ‘পর্যবেক্ষণের’ জন্য ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
সুফি ইউসুফ জানান, ‘তিনি (মাহাথির) বারান্দার এক অংশ থেকে শোবার ঘরে যাওয়ার সময় পড়ে যান।’
তবে মাহাথিরের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাননি সুফি ইউসুফ। মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর এর আগে হৃদরোগের জন্য বাইপাস সার্জারি
হয়েছিল। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং আবার ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয় মেয়াদে তিনি ৯৪ বছর বয়সে পৌঁছেছিলেন এবং সেই সময়ে বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত নেতা ছিলেন।
হয়েছিল। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং আবার ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয় মেয়াদে তিনি ৯৪ বছর বয়সে পৌঁছেছিলেন এবং সেই সময়ে বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত নেতা ছিলেন।



