মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসায় হামলা-ভাঙচুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসায় হামলা-ভাঙচুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫ |
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ধারাল অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদারের ড্রাইভার মামুন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আলী হাসান পলাশও আঘাত পেয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে ৬০-৭০ জনের একটি দল এ হামলা চালায়। তবে হামলাকারিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম বলেন, পলাশ ভাইকে আক্রমণ করে ও গাড়ি ভাঙচুর করে। বাসার গেটেও হামলা করেছে। ভাইয়ের গাড়ির ড্রাইভারের শরীরে অসংখ্য কোপ লেগেছে। রমনা মডেল থানার ডিউটি অফিসার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। রমনা মডেল থানার

উপপরিদর্শক মো. নাহিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ৬০-৭০ জন লোক কাউন্টারে এসে এলোপাতাড়ি মারপিট করেছে। কাউন্টার ভাঙচুর করে স্টাফদের মেরেছে। ধারাল অস্ত্রের কোপে দুজন গুরুতর আহত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!